কিছুদিন আগে আইসিসির প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভুল তথ্য প্রকাশ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। র্র্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজ উঠে গিয়েছিল বাংলাদেশের উপরে। কিন্তু আজ প্রকাশিত আইসিসির সর্বশেষ ওয়ানডে র্র্যাংকিংয়ে ৭ নম্বর অবস্থান করছে বাংলাদেশ।
বিশ্বকাপে এবারের মৌসুমে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। এরপারে ওয়েস্ট ইন্ডিজ এবং সর্বশেষ আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে পথে বাংলাদেশ দল। র্যাঙ্কিংয়ের ৯২ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ।
আর বাংলাদেশের ওপরে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৯৬। তবে নবম স্থান থেকে অষ্টম স্থানে উঠে এসেছে শ্রীলংকা। আর নবম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছে ভারত। ১২২ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড।
0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা