শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর আর ভরসা কইরেন না: ফারুকী

এক সঙ্কটময় সময় অতিবাহিত করছে পুরো বিশ্ব। সারা পৃথিবীজুড়ে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। প্রাণঘাতী এ করোনা ভাইরাসে ইতোমধ্যে বাংলাদেশে মারা গেছেন তিনজন। আক্রান্ত হয়েছেন ৩৩ জন,



এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সচেতনতামূলক বার্তা দিচ্ছেন অনেকেই। পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও।


জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুকে লিখেছেন- ‘আমেরিকার আর্মি নাকি চিন্তা করছে নিউইয়র্ক সিটির হোটেলগুলাকে হাসপাতালে পরিণত করার। যত হাসপাতাল আছে সব রোগীতে ভরে যাচ্ছে। তাই তাদের এই ভাবনা। আর আমরা হাসপাতাল থাকার পরও কাজে লাগাবো না? এই তিনদিনে কতগুলা মন ভেঙে দেয়ার ঘটনা যে শুনেছি। জ্বর হয়েছে, কোনো প্রাইভেট হাসপাতাল নিচ্ছে না। কাশি হয়েছে, নিচ্ছে না। ডায়রিয়া হয়েছে, নিচ্ছে না। আজকে শুনলাম কিডনির রোগীর ডায়লাইসিস করাবে, ইউনাইটেড হাসপাতাল করবে না। কারণ রোগী কিছুদিন আগে ইন্ডিয়া থেকে এসেছে। হচ্ছেটা কী দেশে? মানুষ কী বিনা চিকিৎসায় মারা যাবে?’

তিনি আরও লিখেছেন, ‘কেন প্রাইভেট হাসপাতালগুলাকে করোনা চিকিৎসা করার জন্য প্রস্তুত করা হবে না? নির্ধারিত সরকারি হাসপাতাল কয়জনের চিকিৎসা দিতে পারবে? করোনা ছাড়াও মানুষের জ্বর, শ্বাসকষ্ট হতে পারে। তাদের কি চিকিৎসা পাওয়ার অধিকার নাই? করোনা রোগীরও কী চিকিৎসা পাওয়ার অধিকার নাই? সরকারে থাকা বন্ধুরা, আপনারা কী দয়া করে এই জিনিসগুলা অ্যাড্রেস করতে পারেন? নিশ্চিত করতে পারেন মানুষ যে কোনো রোগ নিয়ে যে কোনো হাসপাতালে গেলেই চিকিৎসা পাবে। তার জন্য যা যা করা দরকার, পিপিই-ট্রেনিং যা লাগে দ্রুত করান। দরকার লাগে হাই পাওয়ার টাস্কফোর্স করেন টপ ডাক্তার আর সশস্ত্র বাহিনীর লোকজন দিয়ে।’

সবশেষে ফারুকী লিখেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর আর ভরসা কইরেন না এই বেলা। দুই মাস সময় পাইয়াও তারা যে নিদারুণ অযোগ্যতা আর অবহেলার পরিচয় দিছে, তার জন্য তাদেরকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’










একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ