শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

সবচেয়ে দীর্ঘ ও কম সময়ের রোজা যেসব দেশে

দেখতে দেখতে বছর পেরিয়ে দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। আর মাত্র ৪ থেকে ৫ দিনের মধ্যে বিশ্বব্যাপী শুরু হবে রহমত, বরকত ও মাগফিরাতের এই মাস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ এপ্রিল সৌদি আরবসহ অন্যান্য অঞ্চলগুলোতে শুরু হতে পারে রোজা। অন্যদিকে, বাংলাদেশসহ এই উপমহাদেশে রোজা শুরু হতে পারে আগামী ১৪ এপ্রিল।

এ বছর সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখবেন গ্রিনল্যান্ডের মুসলিমরা। তাদের রোজা রাখতে হবে ১৯ ঘণ্টা ৫৭ মিনিট। বিশ্বের আর কোথাও এত বেশি সময় ধরে রোজা রাখা লাগবে না।

অন্যদিকে, নিউজিল্যান্ডের মুসলমানরা সবচেয়ে কম সময় রোজা রাখবেন। তাদের রোজা হবে ১১ ঘণ্টা ২০ মিনিট। এ ছাড়া অস্ট্রেলিয়া, উরুগুয়ে, চিলি ও দক্ষিণ আফ্রিকার মুসলমানদের রোজা রাখতে হবে ১১ ঘণ্টা ৫২ মিনিট।

এদিকে, আইসল্যান্ড ১৯ ঘণ্টা ৫৬ মিনিট, ফিনল্যান্ড ১৯ ঘণ্টা ৯ মিনিট, সুইডেন ১৮ ঘণ্টা ৫৮ মিনিট এবং স্কটল্যান্ডের মুসলিমরা রোজা রাখবেন ১৮ ঘণ্টা ৩৬ মিনিট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ