মঞ্জুর মোর্শেদ : জাতিসংঘের মতে, যুদ্ধে সৈনিক হিসেবে ব্যবহৃত হয়ে বিশ্বে ২ হাজার ৬৭৪ শিশুর মৃত্যু মৃত্যু ঘটেছে!
২০২০ সালে বিশ্বের বিভিন্ন জায়গায় চলমান যুদ্ধে প্রায় আট হাজার ৫০০-এর বেশি শিশুকে সৈনিক হিসেবে ব্যবহার করা হয়েছে। আর তাদের মধ্যে নিহত হয়েছে দুই হাজার ৬৭৪ জন। এ ছাড়াও বিভিন্ন যুদ্ধে আহত হয়েছে পাঁচ হাজার ৭৪৮ শিশু।সোমবার (২১ জুন) জাতিসংঘ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর গ্লোবাল নিউজের।নিরাপত্তা পরিষদে শিশুবিষয়ক বার্ষিক প্রতিবেদনে অ্যান্তনিও গুতেরেস এ তথ্য তুলে ধরেন।
প্রতিবেদনে জানানো হয়, ২১টি যুদ্ধে ১৯ হাজার ৩৭৯ শিশুর অধিকার লঙ্ঘন করার ঘটনা ঘটেছে। সোমালিয়া, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেনে এমন ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে।
একটি কালো তালিকা রাখা হয়েছে প্রতিবেদনে। যেখানে রয়েছে শিশু অধিকার ক্ষুণ্ন করছে যুদ্ধরত এমন গোষ্ঠী বা সংস্থার নাম। সে তালিকায় কখনও ইসরাইলের নাম না থাকায় বিতর্ক দেখা দেওয়াটাই স্বভাবিক। হয়েছেও তাই। অপরদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটকে ইয়েমেন যুদ্ধে শিশুদের অধিকার লঙ্ঘন করায় তালিকায় রাখা হয়েছিল। কিন্তু ২০২০ সালের কালো তালিকা থেকে জোটকে বাদ দেওয়া হয়।
এ ছাড়াও তালিকায় মিয়ানমারের সেনাবাহিনী এবং সিরিয়ার সরকারি বাহিনীকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ না নেওয়ায় কালো তালিকায় স্থান দেওয়া হয়েছে।

0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা