![]() |
| (ছবি: সংগৃহীত) |
রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ইংঃ দৈনিক আলোর জগত প্রত্রিকায় প্রকাশিত হয় সিরাজগঞ্জের চর গিরিশ ইউনিয়ননিবাসী পিতাপুত্র যথাক্রমে রিপন তালুকদার ও আশিক তালুকদারের মৃত্যুকে কেন্দ্র করে একটি অনুসন্ধানী প্রতিবেদন
![]() |
| (ছবি: প্রকাশিত নিউজের: সংগৃহীত) |
বিশেষ প্রতিবেদন : (সিরাজগঞ্জ থেকে ঘুরে এসে, মাহবুব/মোর্শেদ) উল্লেখ্য যে দৈনিক আলোর জগতে প্রকাশিত উক্ত নিউজ থেকে জানা যায় যে মৃত রিপন তালুকদারের মৃত্যুর সময় যে লুঙ্গিটি পরা ছিলো তার উপরে নিচে দুটি গিট্টু দেয়া ছিলো(লুঙ্গি পরে কবরস্থানে গেলে অনেকেই দেয়), যদিও কেউ কখনও লুঙ্গি পরে পানিতে নামলে অমন গিট্টু ভুলেও দেয় না বরং লুঙ্গি পরে পানিতে নামলে সবাই কাছা মেরে(গ্ৰামে মাল-কাছা বলে) পানিতে নামে এবং রিপন তালুকদারের লুঙ্গির গিট্টু দুটো নিয়ে ওখানে শ'দুয়েক মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা হয়েছে এবং সবার সামনে রিপনের লুঙ্গির গিট্টু দুটোর মধ্যে নীচের গিট্টুটা আইও নিজের হাতে অনেক কষ্ট করেও খুলতে পারেননি।
এছাড়াও নিউজে প্রকাশ, রিপন তালুকদার ও তার তের/চৌদ্দ বছরের কিশোর ছেলে আশিক তালুকদারের লাশ দুটি উদ্ধার কালে আরও বেশকিছু আলামত মিলেছে, যেমন রিপন তালুকদারের বাজারের ছিন্নভিন্ন ব্যাগ, শশুর বাড়ির জন্য কিনে নেয়া ফলপারকড়া, বাপ-বেটা দুজনারই সেন্ডেল দুজোড়াই, আশিকের একটা সেন্ডেলের উপরে একটা নীল রঙের লাইটার(এই লাইটারটিও রিপন তালুকদারের লুঙ্গির গিট্টু দুটির মতো সবার কাছে অসামঞ্জস্য আলামত ছিলো) সকলের প্রশ্ন: "বালির মধ্যে আশিকের যে সেন্ডেল দুটি দুজায়গা থেকে উদ্ধার করা হয়েছে, তার একটার উপরে যে নীল রঙের যে সিগারেট ধরানোর লাইটারটা মিলেছে তার রহস্য ভেদ করে তদন্ত অফিসার কি পেয়েছে?
জানা গেছে, পিতাপুত্রের লাশের যে সুরতহাল রিপোর্ট দিয়েছে পুলিশ তা দেখে পুরো চরবাসীদের সকলের চেহারা-সুরত ওলটপালট হয়ে গেছে!!!
প্রশ্ন উঠেছেঃ উদ্ধারকৃত আলামতগুলোর পুরো লিষ্ট সুরতহাল রিপোর্টে মিললো না কেনো?
এদিকে প্রকাশিত সেই নিউজের বিষয়ে জানার পর সিরাজগঞ্জের বর্তমান পুলিশ সুপার, যিনি অনেক কৃতিত্ব অর্জনকারী একজন বিসিএস ক্যাডার সার্ভিসের ভালো মানুষ কর্মকর্তা হিসেবে খ্যাত, অনেক অনেক পুরস্কারপ্রাপ্ত একজন চৌকশ পুলিশ অফিসার ও সাধারণ মানুষের প্রিয় অভিভাবক জনাব আরিফুর রহমান মন্ডল নিজে থেকেই দায়িত্ব অনুভব করে সেই নিউজের অনুসন্ধানী সাংবাদিকদের সাথে মুঠোফোনে কথা বলেন। তিনি সময় নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে এবিষয়ে কথা বলার কালে সাংবাদিকদের জানান যে সিরাজগঞ্জে সদ্য বদলি হয়ে আসার পরে রিপন তালুকদার ও আশিক তালুকদারের মৃত্যু বিষয়ক ফাইলটি তিনি দেখেছেন, ঘটনাটি তাঁকে কষ্ট দিয়েছে বলে মত প্রকাশ করেন এবং এমতাবস্থায় সিন্দুরাটা গ্ৰামের শ'তিনেক সদস্যের তালুকদার পরিবারের সকলেরসহ উক্ত এলাকার প্রায় সবার মনে উল্লেখিত মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ ও ভাবনার কথা জানার কারণে ঘটনাটির বিষয়ে তাঁর সবচেয়ে চৌকশ অফিসার দিয়ে পুনরায় আরও ভালো ভাবে তদন্তের মাধ্যমে মৃত্যুর আসল কারণ নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।
![]() |
| (ছবি: সংগৃহীত) |
এদিকে অনুসন্ধানী প্রতিবেদকের দল গতকাল গিয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপারের অফিস হয়ে যে হাসপাতালে লাশ দুটোর ময়নাতদন্ত হয়েছে তথা যে ডাক্তারের অধীনে, যে ডোমের হাতে লাশটির সরেজমিনে ময়নাতদন্ত হয়েছে তাদের সহ অন্যান্য অনেকের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ স্থাপন করেছে।
তারা তথ্য সংগ্রহ করছে, "সেদিন সন্ধ্যা সাড়ে ছয়টার সময় পানি থেকে প্রথম রিপনের লাশটি পাবার পরে তা সারারাত ফাঁড়িতে ফেলে রেখে, ওসি শ্যামল বাবুর ভাষ্য মতে, তার পরিচিত ও নিজস্ব ডাক্তারের মাধ্যমে ময়নাতদন্তের যে কথাটি বাস্তবায়ন করা হয় পরের দিন সকাল দশটা এগারোটার দিকে হাসপাতালে নিয়ে গিয়ে(প্রায় দেড়শ সাধারণ লোকের উপস্থিতিতে), সেই ময়নাতদন্তের আগেপিছে আর কারা কারা? কি কি ভূমিকা পালন করেন? পরবর্তীতে আশিক তালুকদারের লাশের ময়নাতদন্তের সময়ও সরেজমিনে কারা কারা ছিলেন? ময়নাতদন্তের রিপোর্ট হাতিয়ে নিতে কোন কোন রাজনৈতিক নেতারা আসাযাওয়া করেন? ইত্যাদি সহ আরও অনেক বিষয়ে।"
সংবাদে প্রকাশ মৃতের পরিবারের সদস্যদের অভিযোগঃ
সিরাজগঞ্জে পিতাপুত্রের মৃত্যুর কারণ খুন: চলছে ধামাচাপা দেয়ার পাঁয়তারা: ওসির কারণে কিছুতেই খুনের মামলা করা গেলো না: থানা পুলিশের আচরণে আজও সবাই চোখের পানি ফেলে: স্ববিরোধী সুরতহাল ও ময়নাতদন্তের রিপোর্ট: সকলেই অপেক্ষায় আছেন ন্যায্য বিচারের দাবিতে
এদিকে সিরাজগঞ্জের পুলিশ সুপার আজ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ইং তারিখে উক্ত মৃত পিতাপুত্রের সিন্দুরাটা গ্ৰামের বাড়িতে গিয়ে সেখান থেকে নিজস্ব ও বিশেষ যে তদন্ত শুরু করার কথাটি বলেছিলেন গতকাল শুক্রবারের জুম্মার নামাজের পর পর সেবিষয়ে তিনি নিজে থেকেই ফোন দিয়ে জানান যে অনিবার্য কারণ বসত আগামী সোম/মঙ্গলবার এই কাজটি শুরু করা হবে এবং তদন্তটি কাজ এভাবে দুই/তিন পিছিয়ে যাওয়া দেখে যেনো ক্ষতিগ্ৰস্থ পরিবারটি কোনো কারণেই নিরাশ না হন, তার জন্য তিনি ওই পরিবার ও সিন্দুরাটা গ্ৰামবাসী সকলের বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করেন।



0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা