শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

গুলি করে হত্যা করা হয়েছে ভারতের কংগ্রেস নেতা



ভারতের হরিয়ানা কংগ্রেসের মুখপাত্রকে বিকাশ চৌধুরীকে (৩৮) গুলি করে হত্যা করা হয়েছে। চার জন হামলাকারী ১০টিরও বেশি গুলি ছুঁড়ে তাকে হত্যা করে।

বৃহস্পতিবার সকালে দিল্লির কাছাকাছি এক এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা কংগ্রেসের এ নেতাকে হত্যা করে।
জানা যায়, দেশটির ফরিদাবাদের সেক্টর ৯ এর একটি শরীরচর্চা কেন্দ্র থেকে বের হওয়ার সময় তার ওপর হামলা চালানো হয়।

এদিকে পুলিশ জানায়, একটি মারুতি সুজুকি এসএক্স৪ গাড়িতে চড়ে ৪ জন হামালাকারী আসেন। তারা বিকাশকে ১০টিরও বেশি গুলি করে।
হরিয়ানা কংগ্রস প্রেসিডেন্ট অশোক তানওয়ার এ ঘটনার জেরে রাজ্য সরকারের ওপর ক্ষোভ ঝেরেছেন। তিনি বলেন, এখানে জংলিদের রাজ চলছে। আইনের প্রতি কারো ভয় নেই।
নিহত বিকাশ চৌধুরী সম্প্রতি ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি) থেকে কংগ্রেসে যোগ দিয়েছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ