আজ দুপুর (সোমবার) আনুমানিক ১২টার দিকে কুমিল্লা জজকোর্টে বিচারকের সামনে এক আসামী অপর এক আসামীকে ছুরিকাঘাত করে হত্যা করে।ঘটনাস্হলে জানা যায় নিহত এবং ঘাতক মামাতো ফুফাতো ভাই এবং দুজনই একটি হত্যা মামলার আসামী।কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক বেগম ফাতেমা ফেরদৌসের সামনেই এ ঘটনাটি ঘটে।
কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, দুপুর ১২ টায় দায়রা জজ ৩য় আদালতে জেলার মনোহরগঞ্জের একটি হত্যা মামলার শুনানী চলাকালে আসামী হাসান অপর আসামী ফারুককে ধারালো ছুরি দিয়ে উপর্যপুরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ফারুককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আদালত প্রাঙ্গনে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিহত ফারুক বাড়ি জেলার মনোহরগঞ্জ উপজেলার অহিদ উল্লাহর ছেলে।
আরো জানা যায় আজ সকালে ১১.২০ মিনিটের সময় কুমিল্লা জজ কোর্টে মনোহরগঞ্জ থানার মামলা নং-১৩, তারিখ- ২৬.০৮.২০১৩, ধারা- ৩০২/৩৪ দ:বি: এর আসামিদ্বয় হাসান ও ফারুক হাজিরা দিতে আসলে অাসামি হাসান, পিতা: শহীদুল্লাহ, থানা: লাকসাম, পেশা : রাজমিস্ত্রী অপর আসামি ফারুক, পিতা : ওহিদূল্লাহ, থানা : লাকসামকে বিজ্ঞ বিচারকের এজলাসে ছুরিকাঘাত করলে গুরুতর আহত ফারুককে হাসপাতালে নেয়া ফারুক মৃত্যুবরণ করে। তারা আপন মামাতো ফুফাতো ভাই। হাসানকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছোরাটি উদ্ধার করা হয়েছে। কোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সুপার কুমিল্লা সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা সহ ঘটনাস্থল আদালত প্রাঙ্গন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা