খুলনার খানজাহান আলী সেতুতে টোল আদায়ে অনিয়মের অভিযোগে এবং শরীয়তপুর জেলার ডামুড্যা থানার কনেশ্বর ইউনিয়নে এলজিইডি কর্তৃক পাকা রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে আজ দুদকের ০২ টি অভিযান পরিচালিত।
অভিযান নং - ০১ঃ
খুলনার খানজাহান আলী সেতুতে টোল আদায়ে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) অভিযোগ আসে, রূপসা নদীর অবস্থিত সেতুটির টোল প্লাজায় সরকার নির্ধারিত হারে টোল আদায় না করে সরকারের রাজস্বের ক্ষতি করা হচ্ছে। তৎপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, খুলনা’র উপপরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে আজ (১৬/০৭/২০১৯ খ্রি.) এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। টিম জানতে পারে, টোল গ্রহণে শ্রেণী অনুযায়ী হার নির্ধারণ করা থাকলেও উক্ত সেতুর ইজারার জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান “ইউডিসি জিআইইটিসি জেভি” কর্তৃক নিয়োগকৃত আদায়কারীগণ যানবাহনের শ্রেণি পরিবর্তন করে (যেমন বড় ট্রাককে মাঝারি ট্রাক বা ছোট ট্রাক দেখিয়ে, বড় বাসকে মিনিবাস বা মাইক্রোবাস দেখিয়ে) সরকারের রাজস্ব খাতে কম অর্থ জমা দিচ্ছে এবং অবশিষ্ট অর্থ আত্মসাৎ করছে। দুদক টিম উল্লিখিত প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত টোল আদায়ের যাবতীয় তথ্য সংগ্রহ করে। এ বিষয়ে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য টিম কমিশনের প্রতিবেদন পেশ করবে।

অভিযান নং - ০২ঃ
এদিকে শরীয়তপুর জেলার ডামুড্যা থানার কনেশ্বর ইউনিয়নে এলজিইডি কর্তৃক পাকা রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর হতে আজ এ অভিযান পরিচালিত হয়। দুদক টিম সরেজমিন অভিযানে জানতে পারে, উল্লিখিত রাস্তার নির্মাণকাজ এখনো চলমান। টিম নির্মাণকাজে যথাযথ মান নিশ্চিত করে কাজটি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করে।

0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা