জাতিসংঘ থেকে কড়া সুদ বন্ধ করে এদেশকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করা ছিল সদ্য চির বিদায় নেওয়া জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ এর অবদান।
আমাদের সবাই কে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেমন আজ আমাদের মাঝ থেকে চিরবিদায় নিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্র প্রধান বর্তমান সংসদের বিরোধী দলের নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ। ভালো আর মন্দ উভয়ের স্বমন্বয়ে একজন মানুষের জীবন অবসান ঘটে।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ আজ আমাদের মাঝে নেই। কিন্তু আছে তার রেখে যাওয়া ভালো কিছু কর্ম।যা হয়তোবা তার পরপারে ভালো থাকার অবলম্বন হয়ে থাকবে। আর যা-ই হোক এদেশে তার অনেক বড় অবদান আছে যা হয়তো আমাদের অনেকেরই অজানা।
১৯৭১ সাল পরবর্তী সময়ে এদেশের সফল রাষ্ট্র নায়ক বীর বাঙ্গালির অহংকার বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে তার জীবনের চাইতে বেশী ভালোবাসতেন বলেই স্বাধীনতা পরবর্তী সময়ে PL ৪৮০ ধারার অধীনে কড়া সুদে জাতিসংঘ থেকে এদেশের মানুষের জন্য খাদ্য গ্রহন করেননি। যার ফলে বাংলায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাৎ বরনের পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে জাতিসংঘ থেকে সেই কড়া সুদে খাদ্য সামগ্রী গ্রহন করে এদেশের দ্রব্য মুল্য একদম কমিয়ে ফেলেন।
এই কড়া সুদ পরিশোধ করতে গিয়ে দেশ যখন ধ্বংসস্তুপে পরিণত হচ্ছিল তখন হোসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকা কালীন জাতিসংঘে ধাপে ধাপে লবিং চালিয়ে এই কড়া সুদের কার্যক্রম বন্ধ করেন।ফলে এদেশ জাতিসংঘের পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত হন। এটি আমাদের এই দেশের জন্য তার রেখে যাওয়া বড় অবদান।
এইচ এম এরশাদের চিরবিদায়ে আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
"মহান আল্লাহ পাক সকল ভালো কর্মের জন্য উনাকে জান্নাত দান করুন -আমিন"।

0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা