ঢাকা বেনাপোল রুটে বিরতিহীন ট্রেন সার্ভিস বেনাপোল এক্সপ্রেস (Benapole Express) আগামী ১৭জুলাই থেকে চালু হতে যাচ্ছে। এই ট্রেন ১২টি কোচের ৮৯৬ যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন। বিরতিহীন এই ট্রেন সার্ভিসে ঢাকা থেকে বেনাপোল যেতে সময় লাগবে মাত্র সাড়ে সাত ঘন্টা। ঢাকা বেনাপোল রুটে প্রতদিন চলবে এই ট্রেন। ভারতগামী যাত্রীরা সহজেই এখন ঢাকা থেকে রাতে রওনা দিয়ে সকালে বেনাপোল পৌঁছে যেতে পারবেন।
সময়সূচী:-
প্রতিদিন রাত ১২ঃ৩০ টায় ঢাকা থেকে বেনাপোল ছেড়ে যাবে এবং সকাল ৮টায় বেনাপোল পৌঁছবে। বেনাপোল থেকে বেলা ১১ঃ৩০ এর দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
বেনাপোল থেকে ঢাকা আসার সময় যশোরে পৌঁছে ১০মিনিটের বিরতি দিবে যাত্রী উঠানো এবং ইঞ্জিন ঘুরানোর জন্যে। আবার ঈশ্বরদী এসে ১৫ মিনিটের বিরতি থাকবে ট্রেনের চালক ও অপরেশনাল কর্মীদের বদলের জন্যে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছার আগে ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রী নামানোর জন্যে কিছুক্ষণ দাঁড়াবে।
টিকেট মূল্য:-
যে টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে তা নিম্নরূপ :-
নন এসি শোভন চেয়ার ৪৮৫ টাকা
এসি চেয়ার ৯৩২ টাকা এবং
এসি কেবিন ১৬৭৪ টাকা |
আসন বিন্যাস -
সর্বমোট ১২ টি কোচ থাকবে এই ট্রেনে। যাত্রী ধারণ ক্ষমতা প্রায় ৮৯৬ জন। এখনো আসন বিন্যাস ঠিক করা হয়নি।
বিশেষ আকর্ষণ:-
আধুনিক সুবিধা আছে এই ট্রেনে।
*সাপ্তাহের প্রতিদিন চলবে এই ট্রেন।
*ইন্দোনেশিয়া থেকে আমদানী করা কোচ।
*আধুনিক অটোমেটিক এয়ার ব্রেক সিস্টেম।
*আছে ডিজিটাল ডিসপ্লে।
*নিরাপদ স্লাইডিং ডোর।
*আধুনিক ও মানসম্মত চেয়ার ও বার্থ।
*টিভি, ওয়ার ফাই এবং মোবাইল চার্জের ব্যবস্থা।
*আধুনিক ডাইনিং সুবিধা সহ খাবার গাড়ী।
*অজুখানা সহ নামাজ ঘর।
*আধুনিক পরিবেশ বান্ধব বায়ো-টয়লেট।
0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা