এই ফেইজবুক ভিডিওটি বাংলাদেশ উন্নয়নের নিমিত্তে বেষ্ট ভাইরাল ভিডিও হওয়া উচিত।
এই যুবকটি কে, কোথায়, কি করে, সেটা মুখ্য নয়। একটি ২০/২২ বছরের ছেলে যার ভাষা এখনো আঞ্চলিক বাংলা, এককথায় সাধারণ ছেলে সে কয়েক সেকেন্ড ডিজিটালাইজেশন কাকে বলে, তাকে কি ভাবে ব্যবহার করা যায়, করলে সারাদেশের সিস্টেম আপডেট করা যায় ইত্যাদি করে দেখালো।
আমাদের দেশে প্রত্যেকটি ব্যক্তি যদি এইভাবে তার দায়িত্ব মনে করে জাতীয় স্বার্থে, নিজের আশেপাশের ভালো মন্দ যেকোন বিষয় তুলে ধরে এবং এই তুলে ধরাকে বাধাগ্ৰস্থ করা যাবে না যেকোন ক্ষেত্রে এমন হলে দেশে দুর্নীতি,অপচয়, অপব্যবহার, বিধি লঙ্ঘন হ্রাস পাবে।
আসুন আমরা সবাই সচেতন হই, তুলে ধরি আমাদের আশেপাশের কথা। নিজের প্রশ্নঃ, দেশের কথা।
সবাই মিলে গড়ি, সোনার বাংলা।
0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা