শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

৫০ হাজার পরিবারের এক মাসের খাবারের দায়িত্ব নিলেন খোকন



করোনাভাইরাসের কারণে দেশে চলমান সংকটে নিম্নআয়ের ৫০ হাজার হতদরিদ্র পরিবারের জন্য এক মাসের খাবারের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নগরীর গুলিস্তানে জীবাণুনাশক ছিটানোর গাড়ি পরিদর্শনে এসে তিনি এ ঘোষণা দেন।

সাঈদ খোকন বলেন, অনেক আগ থেকে আমাদের দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে। আমি আমার সম্মানিত নগরবাসীদের আহ্বান জানাব তারা যেন বাড়ি থেকে বের না হন। পাশাপাশি দেশের বিত্তবান সবাইকে আহ্বান জানাব তারা যেন এই দুর্দিনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান।

দক্ষিণের মেয়র বলেন, কোনো নাগরিক যদি বাসায় থেকে আমাদের হটলাইনে ফোন করে খাবার সঙ্কটে রয়েছেন বলে জানান আমরা তার বাসায় খাবার পৌঁছে দেব। এজন্য আমাদের নির্বাচিত কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন। আমার মেয়াদ থাকুক আর নাই থাকুক আমি সব সময় নগরবাসীর পাশে আছি এবং থাকব। আপনারা আমাকে সব সময় পাশে পাবেন।

তিনি আরও বলেন, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য আমাদের সাতজন ম্যাজিস্ট্রেটসহ গঠিত কমিটির সবাই কাজ করছেন। প্রতিদিন আমরা এর তথ্য সংগ্রহ করছি।

এ সময় তিনি উপস্থিত শতাধিক হতদরিদ্র রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। এছাড়া আগামীকাল শনিবার থেকে খাবার সামগ্রী বিতরণ শুরু হবে বলে জানান তিনি।


নিজের বেতন কর্মহীনদের দিলেন এমপি জোয়াহেরুল


করোনাভাইরাসের সংক্রমণ রোধে টাঙ্গাইলের দুই উপজেলার (বাসাইল ও সখিপুর) কর্মহীন মানুষদের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন টাঙ্গাইল-৮ আসনের এমপি জোয়াহেরুল ইসলাম।

ইউএনও এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে বাসাইল ও সখিপুরের কর্মহীনদের মাঝে খাদ্য বিতরণের জন্য নিজের বেতন থেকে দেড় লাখ টাকা দিয়েছেন তিনি।

এমপি জোয়াহেরুল বলেন, দেশের এমন পরিস্থিতিতে সব জনপ্রতিনিধিকে মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশেই আমি অসহায়দের দুর্ভোগ কমাতে ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়েছি।


তিন হাজার দিনমজুরকে খাবার দিলেন প্রতিমন্ত্রী কামাল মজুমদার


আজ শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর মিরপুরে করোনা প্রাদুর্ভাবরোধে কাজ বন্ধ করে ঘরে অবস্থানরত প্রায় তিন হাজার দিনমজুর ও অসহায়দের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ৪, ১৩, ১৪, ১৬ এবং ৯৪ নং ওয়ার্ডে দিনমজুরদের প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ পিস সাবান ও ১ পিস হ্যান্ড স্যনিটাইজার দেয়া হয়।

এদিকে উপকরণ বিতরণকালে শিল্প প্রতিমন্ত্রী করোনা প্রতিরোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশিত নিয়মাবলি পরিপূর্ণভাবে অনুসরণের আহ্বান জানান।

এছাড়া প্রতিমন্ত্রী গরিব ও অসহায়দের সাহায্য করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান


from.
https://mpnews.com.bd

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ