মূলহোতা মোজাম্মেল,তাকওয়া গাড়ীর ড্রাইভার মনির, ভাড়াটে খুনি মাসুদসহ তিনজন আটক।হত্যার কাজে ব্যবহৃত ছুড়ি,রক্তমাখা হুইল রেঞ্জার ও হত্যায় ব্যবহৃত তাকওয়া পরিবহনের রক্তমাখা বাস(...জ-...১৭৫)জব্দ,ভিকটিমের ৩টি মোবাইল ফোন উদ্ধার।
উল্লেখ্য গত ৪ মার্চ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুরের ন্যাশনাল পার্কের ৪নং গেটের পাশে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়।গত ১২ মার্চ ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পিবিআই নিশ্চিত করে লাশটি জিএমপি ট্রাফিক বিভাগে টঙ্গী এলাকায় কর্মরত কনস্টেবল শরীফের।গত ৩ মার্চ শরীফ নিখোঁজ হয়,এসম্পর্কে টঙ্গী পূর্ব থানায় জিডি করা হয়, শরীফের পিতা ও পুলিশের কনস্টেবল হিসেবে ময়মনসিংহ মুক্তাগাছায় কর্মরত।র্যাব গাজীপুর ক্যাম্প গতকাল সফল অভিযান পরিচালনা করে এই তিন ঘাতককে আটক করে।কনস্টেবল শরীফ ঘাতকদের পূর্বপরিচিত ছিল।ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে তাকে গলাকেটে, মাথায় আঘাত করে তাকওয়া পরিবহনের বাসের মধ্যে কনস্টেবল শরীফকে নির্দয়ভাবে হত্যা করে ন্যাশনাল পার্কে লাশ ফেলে পালিয়ে যায় খুনিরা।


0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা