শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement


যে কারণে অনেক করোনা রোগীর লক্ষণ প্রকাশ পাচ্ছে না!

বিশ্বব্যাপী তাণ্ডব চালিয়ে যাচ্ছে প্রাণঘাতী এই করোনাভাইরাস।

ছোঁয়াচে করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে সব বয়সী মানুষই গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। আবার অনেকে আক্রান্ত হলেও কোনও লক্ষণ প্রকাশ পাচ্ছে না।


চীনের গবেষকরা বলছেন, জিনগত কারণে এ ধরনের ঘটনা ঘটছে।

করোনাভাইরাসে আক্রান্ত হলেই অনেকের ক্ষেত্রে তা প্রকাশ পাচ্ছে। আবার সবল জিনের কারণে আক্রান্ত হলেও করোনাভাইরাসকে শক্ত অবস্থান নিতে দিচ্ছে না কিছু মানুষের ইমিউন সিস্টেম। রক্তের গ্রুপের কারণেও এ ধরনের ঘটনা ঘটছে।
তবে কী ধরনের জিনগত বৈশিষ্ট্য থাকলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে এবং কোন ধরনের জিনে এটার হার কম, তা এখনো স্পষ্টভাবে জানাননি গবেষকরা।

যুক্তরাষ্ট্রের রকফেলর ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, জেনেটিক পার্থক্যগুলোর কারণে করোনা আক্রান্ত হলে গুরুতর অসুস্থ হয়ে যাওয়া কিংবা লক্ষণ প্রকাশ না পাওয়ার ঘটনা ঘটছে।

বলা চলে করোনার ক্ষেত্রে বংশগত ব্যাপার মূল বিষয় হতে পারে। যাদের বংশীয়ভাবে তীব্র নিউমোনিয়ার সংবেদনশীলতা আছে, তাদের শরীরে দ্রুত সংক্রমণ ঘটাতে পারে করোনাভাইরাস।
গবেষকরা আরও খতিয়ে দেখছেন, করোনাভাইরাসে আক্রান্ত হলে অনেকের মধ্যে কেবল কাশির লক্ষণ কেন দেখা দিচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ