করোনা শুরু হবার পর থেকে সর্দি-কাশিতে মৃত্যুর কারণ এমন খবর মিলেছে অসংখ্য। তাছাড়া সঠিক ভাবে করোনা নিশ্চিত করণটি প্রথম থেকেই প্রশ্নবিদ্ধ!
প্রশ্নঃ হচ্ছে কেন? যেহেতু করোনা একটি প্রাকৃতিক দুর্যোগ এবং সারাবিশ্ব এতে আক্রান্ত তাই করোনায় ক্ষতিগ্রস্ত হওয়া সরকারের জন্য ব্যর্থতার কোন কারণ হবার কথা নয়। তবুও কাদের ব্যর্থতা বা অযোগ্ৰতা অথবা কর্তব্যপরায়ণতাকে ঢাকার জন্য এমন একটা ঘৃণাকর কাজ করে যাচ্ছে, কারা? এই প্রশ্নটি এখন সবার মনে মনে।
আমরা আশা ও আবেদন জানাচ্ছি যথাযথ কর্তৃপক্ষের কাছে যে তারা যেন এই বিষয়টির একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করেন, এই ধরনের জঘন্য অপরাধের অপরাধীরা আসলে কে বা কারা!?!
আজ গণমাধ্যম ফেইসবুক জিয়া হাসান নামের একজন ফেইসবুক ইউজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টাটাস দিয়েছেন তার ওয়ালে। স্টাটাসটি নিচে হুবুহু তুলে দেওয়া হোল:-
আমি ভেবেছিলাম, অর্থনৈতিক বিষয় বাদে আর কোন বিষয়ে আলোচনা করবোনা। কিন্তু তবুও আলোচনাটি করতে বাধ্য হচ্ছি।
ডিএমসির করিডোরে সারি সারি লাশের ছবি অনেকেই দেখেছেন।
ওই ছবিটা নিয়ে কিছু ডাক্তার একটি রেস্ট্রিক্টেড গ্রুপে আলোচনা করেছিল।
ওই আলোচনায় ঢাকার একটি বড় হসপিটালের একটি ডিপারট্মেন্টের একজন সিনিয়র ডাক্তার মন্তব্য করেন, তার হসপিটালে ২০ তারিখ ৮ টা ডেড বডির মধ্যে সাতটাই পজিটিভ ছিল অথচ তাদের মৃত্যুর সংখ্যা আইইডিসিআর চাপা দিয়েছে। এবং
আইইডিসিআর জানিয়েছে ঐ দিনে সারা দেশে মাত্র ৯ জন মারা গ্যাছে।
আমি আমার নিজের বোঝাপড়ার জন্যে দায়িত্বশিল সুত্র দিয়ে, এই আলোচনা এবং মন্তব্যকারিদের এই ধরনের তথ্য অথেন্টিকভাবে বলার মত পজিশান আছে কিনা তা নিশ্চিত হয়েছি।
এই ডাক্তার সাহেবের মন্তব্য থেকে, এইটা পরিষ্কার বাংলাদেশ সরকার করোনার মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে তথ্য লুকাচ্ছে।
আরো ভয়ঙ্কর হচ্ছে সরকার শুধু তথ্য লুকাচ্ছেনা এক্টিভিলি ভয়ের পরিবেশ তৈরি করে, তথ্য চাপা দিচ্ছে, ডাক্তারদের মুখ বন্ধ রাখছে।
বিগত দুই মাসে, তিনটি ক্ষেত্রে আমি কিছু নাম এবং পরিচয় ব্লার করে দিয়ে, স্ক্রিন শট দিয়ে কিছু আলোচনা প্রকাশ করার পরে, উক্ত ব্যক্তি এসে বলেছেন, ভাই প্লিজ ডিলিট করে দেন।
আমি বলেছি ভাই, আমি তো পরিচয় দেই নাই। নাম ব্লার করে দিয়েছি। কেউ আপনাকে চিনবেনা।
অরিজিনাল লেখক বলেছেন, তবুও ভাই। ওরা ঠিকই খুজে বের করবে।
আমি তারপরে মি ওনলি করে দেওয়ার পরে এসে বলেছে ভাই, শেয়ার তো দেখা যাচ্ছে। পুরা ডিলিট দেন।
তারপরে পুরা ডিলিট দিয়েছি।
এতে বুঝতে পারলাম ডাক্তারদের কমিউনিটিকে কি ভয়ংকর ভাবে সন্ত্রস্ত্র করা রাখা হয়েছে।
এইটা একটা টেরিবল বিষয় যে, মানুষের মৃত্যুর সিরিয়াল শুরু হয়েছে কিন্তু সরকার করোনার সাথে যুদ্ধ না করে যুদ্ধ করছে, সত্য এবং তথ্যের সাথে।
0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা