শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

ড্যকসিন মিললেও সহজ ‌নিস্তার মিলবে না করোনা থেকে!



করোনার ভ্যাকসিন পেলেও মুক্তি মিলবে না সহজে,

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর ভ্যাকসিন আবিষ্কৃত হলেও এখনই তার ওপর খুব ভরসা রাখা যাবে না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ব্যালান্স।

প্যাট্রিট বলেছেন, যদি নিশ্চিতভাবে করোনার ভ্যাকসিক আবিষ্কার হয়েই যায়, তবুও এই মুহূর্তে সেই ভ্যাকসিনের ওপর সম্পূর্ণ নির্ভর হওয়া যাবে না।

এদিকে, বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনার প্রায় ৭০টি ভ্যাকসিন নিয়ে গবেষণা হচ্ছে। তবে এর মধ্যে সাতটি এগিয়ে আছে। ইতিমধ্যে একাধিক ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে।

গত‌ ক'দিন আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইক্রো-বায়োলজিস্ট এলিসা গ্রানাটো এবং ক্যান্সার গবেষক এডওয়ার্ড ও’নেইলকে প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করে।
মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশেও করোনার ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে।

ভারতের হাইড্রোক্লোরোকুইন কিংবা জাপানের অ্যাভিগান- অনেক কিছুকেই কোভিড-১৯ এর প্রতিষেধক হিসেবে ভাবা হচ্ছে এবং পরীক্ষামূলক প্রয়োগ চলছে।

কিন্তু স্যার প্যাটট্রিক ব্যালান্স জানিয়েছেন, যদি কোনো ভ্যাকসিন পরীক্ষায় সফলভাবে প্রমাণিত হয় যে, সেটা কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করতে সক্ষম, তবুও এই ভাইরাস থেকে মুক্তি মিলতে বহু সময় লেগে যেতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ