শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

এককোটি মানুষকে খাদ্য দেয়ার কথা বললেন জাফরুল্লাহ চৌধুরী


এক কোটি মানুষকে খাদ্য দেয়ার আহবান জাফরুল্লাহর



করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের এক কোটি দরিদ্র মানুষকে বিনা মূল্যে খাদ্য দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের কিট বিষয়ে জানতে চাইলে প্রসঙ্গক্রমে তিনি এ কথা বলেন।

আগামী ২২ বা ২৩ এপ্রিল গণস্বাস্থ্যকেন্দ্র উদ্ভাবিত করোনা পরীক্ষায় কিট বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে বলেও জানান জাফরুল্লাহ।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারের উচিত দেশের এক কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে খাদ্য দেয়া। তবে এদের মধ্যে বেশিরভাগ মানুষ সরকারের কাছে খাবার চাইতে আসবে না। এজন্য জাতীয় পরিচয়পত্র দেখে তাদের সবার বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, ১৫ লাখ টাকা দিয়ে এক হাজার পরিবারকে ১ মাস খাওয়ানো যাবে। আর এজন্য দেশের বিত্তবানদেরকে এগিয়ে আসতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ