গণমাধ্যমের সঙ্গে সরকারি হাসপাতালের নার্সদের কথা বলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকারের নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর।
অধিদফতরের মহাপরিচালক (ডিজি) সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত বুধবার এই আদেশ জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের আওতাধীন সব সরকারি কর্মকর্তা–কর্মচারীকে সরকারি চাকরিবিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জনসমক্ষে, সংবাদপত্রে বা অন্য কোনো গণমাধ্যমের সঙ্গে কোনো প্রকার আলোচনা, বিবৃতি বা মতামত প্রদান না করার নির্দেশ প্রদান করা হল।
এ বিষয়ে ডিজি সিদ্দিকা আক্তার গণমাধ্যমকে বলেন, বিশেষ কোনো কারণে এ নোটিশ দেয়া হয়নি। সরকারি চাকরিবিধি অনুযায়ী কেউ চাইলেই গণমাধ্যমে কথা বলতে পারেন না কিংবা মতামত দিতে পারেন না। চিঠি দিয়ে তাদের সেই বিষয়টিই স্মরণ করিয়ে দেয়া হয়েছে।

0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা