নিজে মরছি তো মরছি সংগে আরও ৪/৫ জন কে নিয়ে মরছি!!
মাদারীপুর থেকে রোগী আসল নাড়ীতে প্যাচ নিয়ে।জরুরী অপারেশন দরকার।ডাক্তার রা সর্বোচ্চ সামর্থ্য নিয়ে ঝাপিয়ে পড়ল রোগীর জীবন বাচাতে।কেউ DRE করছে,কেউ হাতে ক্যানুলা দিচ্ছে,কেউ নার্স তার উপর অর্পিত দায়িত্ব যথাযত পালন করছে।যথাসময়ে রোগী অপারেশন টেবিলে।
এনেস্থেটিস্ট অজ্ঞানের ঔষধ দেয়ার আগে রোগীর সাথে একটু গল্প শুরু করল।
এই কথাবার্তা বলা আরকি.....
রোগীর কনশাস লেভেল দেখার জন্য জিজ্ঞেস করে থাকে:
আপনার নাম কি??
........
আপনার বাড়ী কোথায়?
মাদারীপুর।
আচ্ছা ঠিক আছে,আপনি আপনার চোখ খোলা রাখবেন কেমন....সাথে ঔষধ দেয়া হচ্ছে।
একটু পড় ধীরে ধীরে রোগীর চোখ বন্ধ হয়ে এল।
অপারেশন শুরু হল।
অনেক ঝক্কিঝামেলা শেষে সার্জন ও টিম হাতের গ্লাভস,গাউন,মুখের মাস্ক খুলে তৃপ্তির হাসি হাসল।যেন বিশ্ব বিজয় করে এসেছে।
বাকি কাজ আবার সেই এনেস্থেসিওলজিস্টের।রোগী রিভার্স করতে হবে।চলছে প্রসিডিউর।
চোখ খোলেন,চোখ খোলেন...
আপনার নাম কি?
............
বাড়ি কোথায়?
নারায়নগঞ্জ।
শোনার সাথে সাথে পুরো অপারেশন থিয়েটার স্তদ্ধ!!
সবার মুখে কথা ফুটতে সময় লাগল।আমি তো DRE করেছি তেমন কোন প্রিপারেশন ছাড়া।আমি তো ক্যানুলা করেছি তেমন প্রিপারেশন ছাড়া।
অজ্ঞান ডাক্তার এর আকুতি।ভাই... অন্তত আমার মুখের দিকে চেয়ে এই রোগীর টেস্ট করান।
অজ্ঞান ডাক্তার এর আকুতি।ভাই... অন্তত আমার মুখের দিকে চেয়ে এই রোগীর টেস্ট করান।
পরের দিন রিপোর্ট আসল....করোনা পজিটিভ!
তাকে হ্যান্ডেল করা সব ডাক্তারকে টেস্ট করা হল.....চার জনের পজিটিভ!!
আমি ঢাকা মিটফোর্ড হাসপাতালের কথা বলছি।রোগী হ্যান্ডেল করা সার্জারি ইউনিট ১ এর কথা বলছি।
একজন বোন,একজন অত্যন্ত মিষ্টভাষী ছোট ভাই,সেই এনেস্থেসিওলজিস্টসহ মোট চারজন করোনা পজিটিভ!!!
আমি ঢাকা মিটফোর্ড হাসপাতালের কথা বলছি।রোগী হ্যান্ডেল করা সার্জারি ইউনিট ১ এর কথা বলছি।
একজন বোন,একজন অত্যন্ত মিষ্টভাষী ছোট ভাই,সেই এনেস্থেসিওলজিস্টসহ মোট চারজন করোনা পজিটিভ!!!
আপনি রোগী... আপনার অপারেশন লাগবে...ডাক্তার প্রস্তুত আপনাকে সেবা দেয়ার জন্য।কিন্তু তাকে তার প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার জন্য তার কাছে সত্য বলতে হবে।আপনার কারনে আজ চারজন ডাক্তার মোটামুটি অপ্রস্তুত অবস্থায় মৃত্যুর আশংকায় দিনাতিপাত করছে।
এবার আপনি বলেন... আপনার সাথে ঠিক কিরকম আচরন করলে আপনার কাছে যৌক্তিক মনে হবে?

0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা