শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

বগুড়ায় ৮৪০০ কেজি চালসহ আটক দুই আ.লীগ নেতা


হতদরিদ্রদের জন্য বরাদ্দ খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরের ৮৪০০ কেজি (১৬৮ বস্তা ) চাল অবৈধভাবে মজুদ করার দায়ে সহযোগীসহ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে বগুড়া র‌্যাব-১২ সদস্যরা।

শনিবার রাতে অভিযান চালিয়ে চালসহ তাদের আটক করা হয়। রোববার দুপুরে র‌্যাব-১২ ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক দুইজন হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান (৫০) এবং তার সহযোগী মো. আনসার (৪৩)

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী (সহকারী পুলিশ সুপার) জানান, গোপনে খবরটি পেয়ে শনিবার গভীর রাতে আনিসুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। তখন তার বাড়িতে মজুদ করা অবস্থায় ১০ টাকা কেজি দরের ১৬৮ বস্তা চাল পাওয়া যায়। পরে ওই বাড়ি থেকে তাকে ও তার সহযোগী আনসার আলীকেও আটক করা হয়। অভিযানকালে খাদ্য অধিদপ্তরের স্থানীয় ডিলার মিলন আলী সরদার কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি বলেন, আটক ও পলাতক আসামীদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে বগুড়া ক্যাম্পের সহকারী পরিচালক (ডিএডি) সৈয়দ আলী বাদী হয়ে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।

নন্দীগ্রাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহিম জানিয়েছেন, পলাতক ডিলার মিলন আলী সরদার তাদের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। এ কর্মসূচির আওতায় হতদরিদ্র প্রত্যেক পরিবারের কাছে ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি চাল বিক্রি করা হয়। আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ