ঢাকার ধামরাই উপজেলায় কর্মরত বেসরকারি বিজয় টেলিভিশনের সাংবাদিক জুলহাস উদ্দিন (৩৭) কে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়েছে। স্থানীয়রা শাহীনসহ দুই হত্যাকারীকে আটক করে পুলিশে সোর্পদ করে।
বৃহস্পতিবার দুপুরে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
নিহত জুলহাস উদ্দিন ধামরাই উপজেলার দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে এবং তিনি বিজয় টিভির ধামারাই উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সেই সাথে ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতিও ছিলেন তিনি।
গাঙ্গুটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য রবিউল আওয়াল হাসু বলেন, দুপুরের দিকে তাকে প্রকাশ্যে জবাই করে পালানোর চেষ্টা করে দুইজন।এসময় তাদেরকে স্থানীয়রা ধরে পুলিশে দেন। এদিকে, আহত অবস্থায় সাংবাদিক জুলহাসকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে নিহতের ২য় স্ত্রীর আগের স্বামী এই হত্যাকান্ড ঘটিয়েছে।
সাংবাদিক জুলহাসের মুত্যুতে ধামরাইয়ে কর্মরত সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।
0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা