শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

মহাখালী-বনানী ভূঁই ফোড় সংগঠনগুলোর প্লেট-টোকেনে চলছে অবৈধ অটোরিক্সা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা


হাবিব সরকার স্বাধীন: রাজধানীতে ব্যাটারি চালিত অবৈধ অটোরিক্সার রমরমা ব্যবসা চলছে। ভিআইপি সড়কগুলো বাদ দিয়ে বিভিন্ন সড়কে এসব রিক্সা চলাচল করছে দিনের পর দিন। ইতিপূর্বে ব্যক্তিগত পর্যায়ে অল্প করে ক্ষুদে মালিকরা ব্যাটারী চালিত রিক্সা তৈরি করে অলিগলিতে চালাতো। বর্তমানে বেশ কয়েকটি ‘ভ‚ঁই ফোড় সংগঠনের পৃষ্ঠপোষকতার কারণে এখন এই অবৈধ রিক্সা দেীড়াত্ত বেড়েছে। ঢাকার বনানী, মহাখালী, নিকেতন, তুরাগ, কদমতলী, ডেমরা, যাত্রাবাড়ী, শনির আখড়া, মুগদা, খিলগাঁও, দারুস সালাম, শাহ-আলী, মিরপুর পল্লবী, ভাসানটেক, মাটিকাটা, রূপনগর, কাফরুল, ক্যান্টনমেন্ট, বাড্ডা, ভাটারা, খিঁলক্ষেত, মোহাম্মদপুর, বাবুবাজার থেকে গাবতলী বেড়িবাধ, আদাবর, সবুজবাগ, তেজগাঁও শিল্পাঞ্চল, উত্তরখান, দক্ষিনখান, হাজারীবাগ, চকবাজার, লালবাগ ও কামরাঙ্গীরচর, ঝাউচরে অবাধে চলাচল করছে ব্যাটারি চালিত রিক্সা শুধু তাই নয় নামধারী সংগঠনগুলো নামে প্লেট-টোকেন তৈরি করে এসব অবৈধ রিক্সাকে বৈধতা দেয়ার চেষ্টা চলছে। বেশ কয়েকটি সংগঠন ইতোমধ্যে প্লেট-টোকেন বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এমন একজন ভুই ফোড় নেতা মহাখালী সাত তলা আতর আলী, অটো শামীম বলেন, প্লেট টোকেন বিক্রি করা টাকার বৃহদাংশ চলে যায় রাজনৈতিক নেতাকর্মী ও প্রসাশনের কিছু অসাদু ব্যক্তির পকেটে। সংগঠনের নেতারা তেমন কিছুই পায় না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ