শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

খিলক্ষেত রাজউকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েসরকারি রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণ


হাবিব সরকার স্বাধীন : রাজউকের আইন অমান্ন্য করে নকশার বিচ্যুতি করে ক্ষমতার দাপট দেখিয়ে ৬ তলার স্থলে ৭তলা ও ভবনের দুই পাশে সরকারি রাস্তা দখল এবং নিজেদের ইচ্ছেমত ডেভিয়েশন করে ভবন নির্মাণ করছেন রাজউক মহাখালী জোন ৪/১ এর আওতাধীন খিলক্ষেত থানাধীন আলমাছ দর্জিবাড়ি মোড় বোর্ডগাড খিলক্ষেত নামাপাড়ার ওয়াহিদুজজামান আন্দলন। 

রাজউকের নির্দেশনার তোয়াক্কা না করে ও নির্মীতব্য ভবনের সামনে সরকারি ভাবে ৩০ফিট রাস্তার মধ্যে এই ভবন মালিক প্রায় ১৫/১৮ফিটের মত দখল করেছেন এবং ভবনের পাশ্ব অপর আরেকটি রাস্তা রয়েছে সেখানেও তিনি প্রায় ২/৩ফিট দখল করে নিয়েছেন। রাজউকের নিয়ম অনুযায়ী ভবন নির্মাণ কালে ভবন মালিককে সরকারি রাস্তা ছাড়াও ক্ষতিগ্রস্ত হিসেবে যে পরিমান জায়গা ছাড়তে হয় তিনি তা না করে উল্টো ক্ষমতার দাপট সরকারি রাস্তা দখল করেছেন। এতে রাজউকের নিয়ম ভঙ্গ করা সহ এলাকার সাধারন জনগনের চলাচলের সমস্যার মূল কারণ হয়ে দাড়িয়েছে বলে এলাকার অনেকেই অভিযোগ করেন। তিনি শুধু সরকারি রাস্তাই দখল করেন নি নিছে থেকে রাস্তা দখল উপরে ডেভিয়েশন নামক বর্ধীতকরন করেছেন সামনে প্রায় ৫/৬ফিট, পশ্চিমে ৫/৬ফিট। রাজউকের নিয়ম অনুযায়ী কোন ভবন মালিককে ভবন নির্মাণের সময় পাশ্ব বর্তী ভবন থেকে যে পরিমান দুরুত্ব বজায় রেখে ভবন নির্মাণ করার বিধান রয়েছে তিনি তা অমান্য করেছেন। ভবনের পাশ থেকে কোন জায়গা না ছেড়ে নিজেদের ইচ্ছেমত ডেভিয়েশন করে ৬ তলার স্থলে ৭ তলা করে ভবন নির্মাণের কাজ সুকৌশলে দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছেন। 

খিলক্ষেত নামাপাড়ার ওয়াহিদুজজামান আন্দলন। রাজউক থেকে নকশা অনুমোদনের যে ১৪টি শর্ত রয়েছে তা অমান্ন করে রাজউককে বৃদ্বাঙ্গুলী দেখিয়ে ক্ষমতাশীণ দলের খিলক্ষেত থানা মহিলালীগের কোন এক নেত্রীর নাম ভাঙ্গিয়ে ক্ষমতার অপব্যবহার করে ৬তলার স্থলে ৭তলা ভবন নির্মাণ করছেন বলে একাধিক সুত্র থেকে জানা যায়। রাজউকের নিয়ম অনুযায়ী ভবন নির্মাণ কাজ শুরু করার অন্তত ১৫দিন পূর্বে নির্মাণ কাজ শুরু করবেন মর্মে রাজউককে লিখিত ভবে চিঠির মাধমে জানাতে হয়। এবং খালি জায়গা বা প্লটের সম্মুক্ষে দৃর্শমান স্থালে নির্মাণ সর্ম্পকিত সকল তথ্য উল্লেখ্য পূর্বক তথ্য সাইনবোর্ড ঝুলাতে হয়। এই ভবন মালিক তাদের এই অনৈতিক ভাবে ভবন নির্মাণ করা ও নেত্রীর ক্ষমতার বদৌলতে কোন প্রকার তথ্য সাইনবোর্ড ব্যবহার না করে ও সেফটি নেট বিহীন ভবন নির্মাণ করছেন। যাহা রাজউকের টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট-১৯৫৩, বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট-১৯৫২ ও ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা-২০০৮ না মেনে ভবন নির্মাণ করা হচ্ছে বলে জানান রাজউক। এতে ইমারত নির্মাণ আইনের স্পষ্ট লঙ্গন। স্থানীয় এলাকার শরিফ উদ্দিন জামাল, কাউসার, অপরাধ বিচিত্রা প্রতিবেদককে জানান। ক্ষমতাশীণ দলের নেত্রীর ক্ষমতার অপব্যবহার করে, সরকারি রাস্তা দখলে নিয়ে , ডেভিয়েশন ও ৬তলার স্থলে ৭তলা করে ভবন নির্মাণের কারনে এলাকার আরো অন্য ভবন মালিকরাও তার দেখা দেখি এলাকায় রাজউকের নিয়ম অমান্ন্য করে অনেকগুলো ভবন নির্মাণ করছেন। 

এ বিষয়ে ভবন মলিক ওয়াহিদুজজামান আন্দলন এর নিকট জানার জন্য গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার পরিবর্তে খিলক্ষেত থানা মহিলালীগের নেত্রী পরিচয়ে প্রতিবেদককে ফোনে বলেন এটা রাজউকের বিষয়। রাজউক থেকে ইমারত পরিদর্শক বেশ কয়েকবার এসেছেন কিন্তু তিনি আমাদের নকশা দেখেছেন তবে নকশার বিচ্যুতি ও সরকারি রাস্তা দখল সর্ম্পকে আমাকে কখনো কিছুই বলেননি। রাষ্ট্রিয় আইন মানতে হয় তাই নকশার অনুমোদন নিয়েছি না হলে কোন কিছুই নিতাম না। ভবনে তথ্য সম্বলিত সাইনবোর্ড নেই কেন? জবাবে বলেন আমাদের তথ্য সাইরবোর্ড ব্যবহার করতে হয়না। রাজউকের নিয়ম আছে কিন্তু আমাদের নিয়মে নাই.। তাই আমরা ঝুলাইনি। আমরা রাজনীতি করি এগুলো নিয়ে চিন্তা করিনা কারন আমাদের উপর মহলের লোক জনের সাথে ভলো চেনা জানা ও সর্ম্পক রয়েছে। রাজউক থেকে ভবনের বিরুদ্ধে কোন নোটিশ করা হয়েছি কি? জবাবে তিনি বলেন রাজউক থেকে কোন নোটিশ করা হয়নি তারা নোটিশ করবে কেন? আমরা রাজনীতি করি এটা শুনার পর রাজউক আর কি করবে? আমি রাজউকের সাথে কথার মাধ্যমে একপ্রকার সমজোতায় এসেছি। রাজউক থেকে জানাযায় উক্ত ভবন পরিদর্শনে বেশ কয়েকবার এসেছেন এবং ভবন মালিক দলীয় প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। তারা জানে না রাজউক কর্তৃপক্ষ কারো তাবেদারী করেনা এবং করবেওনা। এই রকম ভবনের বিরুদ্ধে চুড়ান্ত নোটিশ না করে সরাসরি উচ্ছেদ নোটিশের মাধ্যমে ভেঙ্গে গুড়িয়ে দিবে। এখন মাত্র সময়ের অপেক্ষা। সময়মত পুলিশ না পাওয়ায় এই ভবন ভেঙ্গে দিতে একটু দেরী হচ্ছে তবে এই রকম সকল ভবনই ভেঙ্গে গুড়িয়ে দিবে রাজউক। অনুসন্ধান চলছে.....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ