শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

সাভারে প্রেমের ফাঁদে সুন্দরী গৃহবধূকে ঘরে তুলেছে ছাত্রলীগ নেতা সুজন!




স্টাফ রিপোর্টার :সাভারের বনগাঁ ইউনিয়ন ছাত্রলীগের গুনধর সাধারন সম্পাদক সুজন মাহমুদ প্রেমের ফাঁদে ফেলে গৃহবধূ সুমাইয়া আক্তার রাবিনা (১৯)কে ঘর ছাড়তে বাধ্য করে, এমন অভিযোগ উঠেছে। সুন্দরী গৃহবধূ সুমাইয়া আক্তার আশুলিয়ার দক্ষিণ গাজীর চট এলাকার এক ব্যবসায়ীর স্ত্রী। ছাত্রলীগ নেতার পরকীয়া প্রেমের টানে সোমবার সুমাইয়া বাড়ী ছাড়ে । এই নিয়ে বনগাঁ ইউনিয়নে মঙ্গলবার দিনভর তোলপাড় সৃষ্টি হয়। থানা পুলিশ,ইউএনও বনগাঁ ইউনিয়ন পরিষদে দিনভর চেষ্টা চালিয়েও পিতা সেলিম খান মেয়েকে নিজ হেফাজতে নিতে ব্যর্থ হয়।

ঘটনাসুত্রে জানা গেছে, আশুলিয়ার দক্ষিণ গাজীর চটের এলাকার বাসিন্দা সেলিম খানের মেয়ে সুমাইয়া আক্তার রাবিনা। প্রায় দেড় বছর আগে সেলিম খান মেয়ে সুমাইয়াকে গাজীরচটের স্থানীয় এক ব্যবসায়ীর নিকট পাত্রস্থ করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেইজ বুকে সুমাইয়ার সঙ্গে বনগাঁয়ের ছাত্রলীগ নেতা সুজনের পরিচয় থেকে প্রণয়। অতঃপর পরকীয়া প্রেমের টানে গতকাল ১২ অক্টোবর গৃহবধূ রাবিনা টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে স্বামীর ঘর ছেড়ে সুজনের বাড়ী উঠে। বিষয়টি জানাজানি হলে রাবিনার পিতা সেলিম খান মেয়ের খোঁজ নেমে পড়ে।

খোঁজ নিয়ে জানতে পারে প্রেমিক সুজন মাহমুদ ফুসলিয়ে মেয়ে রাবিনাকে নিয়ে যায়। সুজন বনগাঁ ইউনিয়ন নগর কোন্ডা গ্রামের আব্দুল জলিলের ছেলে ।

অতঃপর মেয়েকে পেতে সেলিম খান গতকাল মঙ্গলবার বনগাঁ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খানের ধারস্থ হয়। সেখানে দিনভর চেয়ারম্যান, থানা পুলিশ, ইউএনও সহযোগিতা চেষ্টার পরও মেয়েকে নিজ হেফাজতে নিতে ব্যর্থ হন।

বনগাঁ ইউনিয়ন ছাত্রলীগের গুনধর নেতা সুজনের এমন কু-কৃত্বিতে গতকাল দিনভর চায়ের টেবিলে সমালোচনার ঝড় উঠে। নাম প্রকাশ না করা শর্তে ইউনিয়ন আওয়ামীলীগ এক নেতা বলেন ছাত্রলীগ নেতা সুজনের বিরুদ্ধে এমনিতে রয়েছে এন্তের অভিযোগ তার উপর এমন ঘৃণিত কর্ম ঘটিয়েছে যা লজ্জায় মাথা নুয়ে আসে। তিনি অনতিবিলম্বে সুজনের বহিস্কার দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ