শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

মানববন্ধনের ধোঁয়ায় যেন বড় অপরাধ ধামাচাপা না পড়ে




সাংবাদিকের উপর হামলা, নির্যাতন, হুমকি-ধমকির বহু রিপোর্ট ছাপা হয়েছে, অনেক ক্ষোভ-বিক্ষোভ, প্রতিবাদ-নিন্দা জানানোর পাশাপাশি মানববন্ধনও কম হয়নি। কিন্তু কিছুতেই কিছু হয়নি, বরং হামলাকারীরা আস্কারা পেয়েছে। পত্র পত্রিকায় হামলার খবর ছাপানোর ঘটনায় সংশ্লিষ্ট দুর্বৃত্তদের গুরুত্ব, পদ-পদবী আরো বেড়ে যায়, রেট বাড়ে চাঁদারও। সাংবাদিক নির্যাতনের ঘটনা জ্যামেতিক হারেই বেড়ে চলেছে।

এবার মিরপুরে একটি দৈনিক পত্রিকার সম্পাদক-প্রকাশক পদমর্যাদার ব্যক্তি দৈহিকভাবে আক্রান্ত হওয়ায় 'প্রতিষ্ঠানিক বিপন্নতার' ধকলে পড়েছে। অর্থাৎ যেখানে সম্পাদক আক্রান্ত হন, সেখানে চাকরিজীবী সংবাদকর্মি আরো তুচ্ছ তাচ্ছিল্যতার মুখে পড়লো। অবশ্যই এ ঘটনার নিন্দা জানাই, প্রতিবাদও করি-কিন্তু আর বিক্ষোভ মিছিল কিংবা মানববন্ধন করে আরো তুচ্ছ হতে চাই না। পেশাগত ভাবেই তা মোকাবেলার কার্যকর ভূমিকা রাখতে চাই।

বাদ-প্রতিবাদ, মানববন্ধনের ধোঁয়ায় কোনো সংঘবদ্ধ চক্রের বড় অপরাধকে ধামাচাপা দেয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করি না।

আসুন যে রিপোর্ট প্রকাশের জন্য সম্পাদক সাহেব আক্রান্ত হলেন, সেই রিপোর্ট নিয়ে আরো অনুসন্ধান চালিয়ে প্রমানাদীসহ অপরাধীর মুখোশ উন্মোচণ করি-ব্যাপকভাবে তা প্রকাশ করি একযোগে। মূল ঘটনা ও অপরাধীকে আড়াল করে তাকে কেবলই 'হামলার জন্য দায়ী' করবো কেন? হামলা ও হুমকিকে সূত্র হিসেবে ব্যবহার করে চিহ্নিত ব্যক্তির বড় অপরাধ উদঘাটন করাটাই সাংবাদিকতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ