শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন


প্রচারে তাঁর বয়স নিয়ে বারবার খোঁচা দিয়েছে বিরোধী রিপাবলিকান। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সুযোগ পেলেও কটাক্ষ করেছেন। বারবার কথা উঠেছে, ৭৮ বছর বয়সে আমেরিকার প্রেসিডেন্সি সামলানো কি সম্ভব?‌ প্রায়ই তো অসুস্থ হতে পারেন!‌

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেন অবশ্য এসবে কান দেননি। জানিয়েছেন, তিনি একদম সুস্থ। এবার সেই বিপক্ষকেই আর একটু বলার সুযোগ করে দিয়ে পা ভাঙলেন বাইডেন। পোষ্য কুকুরের সঙ্গে খেলতে গিয়ে। 

শনিবার পোষ্য মেজরের সঙ্গে খেলছিলেন। তখন এই কাণ্ড। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক এক্স–রে–তে কিছু ধরা পড়েনি। তবে সিটি স্ক্যান করিয়ে দেখা যায়, ডান পায়ের পাতায় সামান্য চিড় ধরেছে। আগামী কয়েক দিন বিশেষ ধরনের জুতো পরতে হবে তাঁকে। চিকিৎসককে দেখিয়ে যদিও পায়ে হেঁটেই বেরিয়ে আসেন বাইডেন। কোনও লাঠি বা ক্রাচের প্রয়োজন হয়নি।

২০১৮ সালে মেজরকে পরিবারের সদস্য করে নিয়েছিলেন বাইডেন দম্পতি। তাঁদের আরও একটি কুকুর রয়েছে। নাম চ্যাম্প। ২০০৮ সালে নির্বাচনের পর তাঁকে দত্তক নেন বাইডেনরা। দু’‌জনেই জানুয়ারি মাসে হোয়াইট হাউস যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ