শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

৫ কি. মি. দূরে হেলিকপ্টারে চড়ে বিয়ে ছাত্রলীগ নেতা'র


 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাখাওয়াত হোসেন সাক্কু নামে এক সাবেক ছাত্রলীগ নেতা হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) আড়াইহাজার পৌরসভার মুকুন্দী গাজীপুরা গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়।

সাখাওয়াত হোসেন সাক্কু উপজেলার বিশনন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের হাজী খোকনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সাখাওয়াত হোসেন সাক্কু আড়াইহাজার পৌরসভার মুকুন্দী গ্রামে বিয়ে করতে যান। মুকুন্দী গ্রামের মো. হেলাল উদ্দিনের মেয়ে মোসা. শাহিনুর আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। কনের বাড়ি থেকে বরের বাড়ির দূরত্ব ৫-৬ কিলোমিটারের মতো।

বিশনন্দী মসজিদের সামনে থেকে হেলিকপ্টারে চড়েন বর সাখাওয়াত হোসেন সাক্কু। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে তিনি কনের বাড়িতে পৌঁছান। কনের বাড়ি থেকে বিয়ে শেষে নববধূকে নিয়ে বিকেল ৪টা ১০মিনিটে নিজ বাড়িতে পৌঁছান। এ সময় শত শত লোক ভিড় জমায়।

সাখাওয়াত হোসেন সাক্কু বলেন, আমার ইচ্ছা ছিল হেলিকপ্টারে বিয়ের আয়োজন করব। সেই ইচ্ছা পূরণ হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ