শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

হা- মিউস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের ছাত্রীদের মাঝে বাৎসরিক পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ



প্রতি বছরের ন্যায় এ বছরও দোহারের নাগের কান্দা বাশতলা হা - মিউস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও কিন্ডারগার্টেন এ ছাত্রীদের মাঝে পুরস্কার ও শীতবস্ত্র বিচরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - লাকী জাগরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন - ঢাকা জেলা দঃ আঞ্চলিক শাখার সভাপতি মিসেস লাকী আহমেদ।

প্রধান আলোচক -হাফেজ কারী আঃ ওহাব দোহারী - ও বিশেষ অতিথি হাজী নাছির উদ্দিন পল্লব -জেনারেল সেক্রেটারি বাঃ মানবাধিকার কমিশন ঢাকা জেলা দঃ। জালাল উদ্দিন আহমেদ -সভাপতি বাঃ মানবাধিকার কমিশন নবাবগঞ্জ উপজেলা।

সভাপতিত্ব করেন -অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও মুহতামীম মুফতী মুহাম্মদ আল আমিন। প্রধান অতিথির দেয়া শীতবস্ত্র ও বই খাতা পেয়ে মাদরাসার ছাত্রী বৃন্দ খুশিতে আত্মহারা। 

আগত প্রধান আলোচক ও বিশেষ অতিথিরা মাদরাসাটির উত্তরোত্তর সাফল্যের ভূয়সী প্রসংশা করেন এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও উপস্থিতি ছিলেন -শওকত বেপারী, মালেক দোহারী, সামাদ মাদবর, রাসেদ খন্দকার প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ