শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

ফেইসবুক ব্রেথ ...


 

"জ্বী, আমি সাংবাদিক ! আমাকে গালি দিন!"



"যা খুশি জিজ্ঞেস করুন, উত্তরে জানিনা বললেই গালি দিন।"

আপনার অপছন্দের উত্তর দিলে গালি দিন আর সঠিক উত্তর পেলে জিজ্ঞেস করুন, "এই তথ্য কেমনে পেলাম।"

সন্দেহ করুন, আমি গোপন যোগাযোগ রাখছি।

৫৭ ধারা তো আছেই, এখনো চলছে। এবার ৩২ নাম্বারটাও পেছনে লাগিয়ে গুপ্তচরের মামলায় দেন। ৩৮৫, ৩৮৬,৩৮৭ এগুলোও সাথে দিয়ে দিন, এসব'তো আমাদের‌ই খাদ্য!

💥 বাসে ঝুলে অফিস যাচ্ছি? বলুন, "ফকিন্নির পুত।"
💥 সিএনজি বা মাইক্রোবাসে চড়ে যাচ্ছি? বলুন, "ধান্দাবাজ।"
💥 নির্বাচনে ভোট জালিয়াতি দেখাই? বলুন, "সরকারের বিরুদ্ধে কাজ করি।"
💥 নির্বাচন স্বাভাবিক বলছি? বলুন, "সরকারের চামচ, টাকা খাইসে হালায়।"
💥 হরতালের খবর দিচ্ছি? বলুন, "আমরাই হরতাল সফল করছি,হারামির দল।"
💥 সহিংসতার খবর দেখাচ্ছি না? বলুন, "ধুর শালারা বালের সাংবাদিক।"
💥 লাইভ দেখাচ্ছি না? অমনি, "ধুর চ্যানেল পাল্টান, দেখুন অন্য কেউ দেখাচ্ছে কি না?"
💥 লাইভ দেখাচ্ছি? স্ক্রিনে লোলুপ দৃষ্টি রেখে বলুন, "আয় হায় অন্য কেউ দেখায় না, এরা কোন দেশের গরু? মানবতা কাঁদছে ওরা লাইভ নিয়ে ব্যাস্ত!"
💥 সাংবাদিকতায় প্রতিবন্ধকতার প্রতিচ্ছবি আসামির চেহারা দেখাচ্ছি? বলুন, "ইশ চেহারা দেখিয়ে মহা অন্যায় করলো আবালগুলা মানবতাও জানেনা।"
💥 চেহারা দেখাচ্ছি না? বলুন, "মিডিয়াও বিক্রি হইয়া গেসে রে, টাকা খাইয়া আসামির চেহারা দেখায় না। পরে আসামি পাল্টাইয়া ফেলবো।"
💥 কোন দুর্ঘটনা বা মারামারি ভিডিও করছি? আপনিও পাশে দাঁড়িয়ে দেখতে দেখতে বলুন, "আরে শালার সাংবাদিক, মানুষ না বাঁচায়ে ভিডিও করস?"
💥 মারামারির পর স্পটে পৌছেছি? বলুন, "হালা ফকিন্নিরা, মামলা শেষ এখন আইসছ!"
💥 জনদুর্ভোগ নিয়ে রিপোর্ট করছি....
আপনাদের দুর্ভোগ নিয়ে রিপোর্ট করতে গিয়েছি? খোঁচা মেরে বলুন, "হুদাই করেন এইসব ভিডিও। কি হইবো এইসব কইরা? কিছু করতে পারছেন?", বলে ক্যামেরার সামনে, আশেপাশে ঘুরাঘুরি করেন।
💥 শিক্ষাব্যবস্থার ত্রুটি নিয়ে রিপোর্ট করেছি? বলেন, "যেসব স্কুল/কলেজ ভাল করছে ওদের ক্ষতি করে দিলাম।"
💥 শিক্ষাব্যবস্থার ভাল দিক নিয়ে রিপোর্ট করেছি? বলেন, "শালা সরকারের পা চাটা কুত্তা।"
💥 সবার আগে ব্রেকিং দিচ্ছি? বলুন, "হায় হায় এই অবস্থা? কিন্তু তুই জানলি ক্যামনে?"
💥 ব্রেকিং দিতে দেরী করেছি? বলুন, "হা হা হা, আরেকজনের দেখাদেখি খবর দিতাসে।"
💥 লাইভে দাড়িয়ে আমতা আমতা করছি? বলুন, "হালার পুত, কথা কইতে পারস না, খবর দিতে আইসোস ক্যান?"
💥 সাংবাদিকতায় ত্রিমুখি বাঁধা সন্ত্রাসী হামলার ফুটেজ নিচ্ছি? বলুন, "শালা মানুষ মরতেসে, আর তোরা ক্যামেরা লইয়া মসকরা করস?"
💥 হামলা শেষে মিডিয়ার ছবি দরকার সন্ত্রাসীদের সনাক্ত করতে? বলেন, "ফকিন্নির পুতেরা কি ঐ ছবি নিবো? অরা তো হুদাই দৌড়াদৌড়ি করসে।"
💥 পুলিশের বিপক্ষে নিউজ হইসে? এইক্ষেত্রে, পুলিশতো গালি দিবেই, আপনিও দিন, "হালারা হলুদ সাংবাদিক, লুকাইয়া ক্যামেরা ধরসে।"
💥 পক্ষে নিউজ হইসে? বলুন, "হুর এইসব নিউজ হইলো? কি ছিড়ো তোমরা?"

জী জনাব, আমরা তো ভুলের উর্ধ্বে ন‌ই এবং মানি যে আপনারাই সর্বময় শিক্ষক। কেননা আপনারা সব জানেন।

©
তবে বিনিত অনুরোধ করে বলি, "একবার এসে দেখুন আমাদের জায়গায়। জাস্ট একবার আমাদের মতো মানুষ যেখান থেকে পালিয়ে আসছে, এক বুক সাহস নিয়ে উল্টো সেদিকেই এগিয়ে যান। একবার নির্বাচনে দুই পক্ষেরই দৌড়ানি খান। পেছনে গোলাগুলি রেখে ক্যামেরায় স্বাভাবিক চেহারা করে দাঁড়িয়ে থাকুন। জাস্ট একবার আসুন, প্লিজ।"

"এরপর না হয় আবার গালি দিয়েন।"

(ধন্যবাদ আজাদ ভাই)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ