শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

কিংবদন্তী সাংবাদিক ল্যারি কিং আর নেই

 


কিংবদন্তী টকশো সঞ্চালক ও সিএনএন’র সাবেক সাংবাদিক ল্যারি কিং করোনা আর নেই।। করোনার সঙ্গে লড়াই করে তিনি শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ল্যারি কিং বাংলাদেশেও জনপ্রিয়।
কিংয়ের পারিবারিক সূত্রের বরাত দিয়ে সিএনএন গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে। এর আগে ৮৭ বছর বয়সী ল্যারি কিং লস অ্যাঞ্জেলেসের সিডার সিনাই মেডিকেল সেন্টারে ভর্তি ।হন করোনায় আক্রান্ত হয়ে। কিংয়ের বেশ কয়েকবার হার্ট অ্যাটাক হয়েছিল এবং ১৯৮৭ সালে তার বাইপাস সার্জারি হয়।
২০১৭ সালে কিং’য়ের ফুসফুস ক্যান্সার ধরা পড়ে। সে সময় তার অপারেশন হয়েছিল।
নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তিনি দাতব্য প্রতিষ্ঠান ল্যারি কিং কার্ডিয়াক ফাউন্ডেশন গড়ে তুলেছেন।
তিনি ২৫ বছর সিএনএন’এ ‘ল্যারি কিং লাইভ’ অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন। সে সময় তার অনুষ্ঠানের প্রেসিডেন্ট প্রার্থী, তারকা ও খেলোয়াড়সহ স্বনামধন্য ব্যক্তিরা যোগ দিতেন।
অনুষ্ঠানটির ৬ হাজারেরও বেশি পর্বের পর ২০১০ সালে ল্যারি কিং অবসর নেন।
তবে বছর দুয়েক পর তিনি ওরা টিভিতে ‘ল্যারি কিং নাউ’ অনুষ্ঠানের মাধ্যমে আবার টকশোতে ফিরে আসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ