শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

"হিরো আলম" ও বাংলাদেশের একটি ব্যানার,




বাংলাদেশের বহুল আলোচিত ও সমালোচিত ব্যক্তি হিরো আলম এখন রীতিমতো মতো একটা ব্যানার। তাঁকে নিয়ে এইদেশের মানুষের তার পক্ষে বিপক্ষে কথা ও কারো কারো ব্যজ্ঞালাপ তাকে রীতিমতো একটা ব্রান্ডে পরিনত করেছে। হিরো আলম এখন অনেক ক্ষেত্রে উদাহরণ হয়ে দাঁড়ান, অনেক মানুষের মুখে। 

রাজনীতি, দানখয়রাত, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে হিরো আলমের খন্ড খন্ড অংশগ্ৰহন সবসময় উঠে এসেছে গণমাধ্যমে। হিরো আলমের গ্ৰামারাস জগত, শিল্প জগতে অংশগ্ৰহন‌ও সবসময়‌ই বিচিত্র হিসেবে উঠে এসেছে যা সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য উপযুক্ত। 

যারা হিরো আলমের চেহারা ও কার্যকলাপ নিয়ে ব্যজ্ঞ তথা সমালোচনা করে তাকে পরিচিত করে তুলেছেন তারাই তার প্রকৃত বন্ধু। কেননা তাদের সবার মাথায়‌ই ভারতের নাসির উদ্দিন শাহ বা মিশরের আব্দুহ'র মতো কদাকাররা আছেন বলে আমি বিশ্বাস করি। নাসির উদ্দিন শাহ বা আব্দুহ দুজনেই আন্তর্জাতিক ট্যালেন্ডের উদাহরণ। হিরো আলমের বেসুরো গান নিয়ে তাকে ট্রল করে যারা তাকে আরো একধাপ এগিয়ে তার ব্যানারটাকে আরো শক্ত ও পোক্ত করে দিয়েছেন তারাই তার আসল প্রিয়জন কেননা তাদের মাথায়ও আমাদের এটিএন-এর মাহফুজ ভাই বা তাঁর স্ত্রী ইভা রহমানরা আছেন বলে আমি নিশ্চিত। মাহফুজ ভাই এই দেশের একজন ট্যালেন্ট "জিরো থেকে হিরো", -এই কথায় কোনো ভুল নাই। 

আজ গণমাধ্যম ফেইসবুকের একটি বড়ো বাংলাদেশী গ্ৰুপে রুবেল ইসলাম নামে একজন হিরো আলমকে নিয়ে আবার আওয়াজ তুললেছেন। যদিও তার এই আওয়াজ হিরো আলমের পক্ষে। 

কিন্তু হিরো আলমকে বহুল পরিচিত মূলতঃ তারাই করেছেন যারা তার সমালোচক, -এই কথা বলে গণমাধ্যমে হিরো আলমের পক্ষে দেয়া লেটেস্ট সেই বিশেষ স্টাটাসটি হুবুহু তুলে ধরা হোলো এখানেও,



Plz aprv
কয়েকদিন থেকেই ভাবছি হিরো আলমকে নিয়ে কিছু লিখি-
-হিরো আলমের চেহারা ভালো না বলে আজকে আমরা তার চেহারা নিয়ে সমালোচনা করি। ক্যান ভাইয়া, হিরো আলমের চেহারাতে কি হিরো আলমের কোন হস্তক্ষেপ ছিল? না আপনার আমার চেহারার উপর আপনার আমার হস্তক্ষেপ আছে? যদি হস্তক্ষেপ নাই থাকে, তাহলে ক্যান হিরো আলমের চেহারা নিয়ে ট্রল করেন?
হ্যাঁ হিরো আলমকে যদি আপনার ব্যাক্তি হিসাবে ভালো না লাগে তবে আপনি তার এলবামগুলো এড়িয়ে চলুন।
তবুও কারও চেহারা নিয়ে ট্রল করার কোন যৌক্তিকতা আমাদের নেই।
একবার ভাবুন যদি হিরো আলমের চহারার মত আপনার বা আপনার ভাইয়ের চেহারা হতো আর সমাজে এই চেহারা নিয়ে সমালোচনা হতো তাহলে আপনার কেমন ফিল হতো।
নিশ্চয় খারাপ লাগতো
-হিরো আলমের কণ্ঠ অন্য ২-৪ টা শিল্পির মত মনোমুগ্ধকর না।
হিরো আলমের কণ্ঠের উপরও তো হিরো আলম বা আপনার আমার হাত নেই।
সৃষ্টিকর্তা যাকে যেমন দিয়েছেন কেউ তার উর্ধে নয়।
তবে ক্যান আমরা হিরো আলমের গান নিয়ে ট্রল করি সমালোচনা করি।
হিরো আলমের গান এলবাম ভালো না লাগলে আপনি আমি না শুনলেই তো হয়।
হিরো আলমের চেহারা আর কণ্ঠ নিয়ে সমালোচনা করে কি মঝা পান?
আপনার আমারো তো হিরো আলমের মত চেহারা হতো পারতো- আমাদের চেহারা আর কণ্ঠ ভালো হিরো আলমের চেহারা কণ্ঠ কুৎসিত এজন্যই আমরা তাকে নিয়ে ট্রল করি সমালোচনা করি।
হিরো আলমকে নিয়ে আমরা যারা ট্রল বা সমালোচনা করি তারা প্রায় প্রত্যেকই প্রাতিষ্ঠানিক শিক্ষিত।
কিন্তু আজ যদি আমাদের প্রকৃত শিক্ষা নূনতম থাকতো তাহলে কারো চেহারা কণ্ঠ নিয়ে এভাবে সমালোচনালোচনায় মেতে থাকতাম না।
যাদেরকে নিয়ে সমালোচনা করা উচিৎ ছিল
তাদেরকে নিয়ে সমালোচনা না করে-
লেগে আছি হিরো আলমের পিছনে।
(এই লিখনির দ্বারা কেউ মনে যদি কষ্ট পেয়ে
থাকেন তবে ক্ষমা করে দিয়েন)nijer mathay tel dite shikhen,,,,onner matha dekhe lab nei








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ