শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

গ্রেফতারকৃতদের মুক্তি না দিলে লক ডাউন ভেংগে আন্দোলন : হেফাজত আমির বাবুনগরী


চট্টগ্রামের হাটহাজারী থেকে তুলে নেওয়া হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া এবং নারায়ণগঞ্জের মদনপুর থেকে আটক হেফাজতের সহ-অর্থ সম্পাদক মুফতী ইলিয়াস হামিদিসহ সারা দেশে গ্রেফতার হেফাজত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরী। 

সোমবার সংবাদমাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেন,"মাওলানা আজিজুল হক ইসলামাবাদী নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বীগ্ন ও চিন্তিত।গতরাত থেকে এখন পর্যন্ত তার কোন খোঁজখবর পাওয়া যাচ্ছে না।দেশের একজন বড় আলেম ও সচেতন নাগরিক হিসেবে তার নিরাপত্তা নিশ্চিত করা সরকার, প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ছিলো।" 

বাবুনগরী আরো বলেন,"কিছুদিন আগে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে হেফাজতের নেতাকর্মীদেরকে শহীদ করেছে, রক্তাক্ত করেছে।এরপরও দেশের বিভিন্ন জায়গায় একের পর মিথ্যা মামলা করা হচ্ছে হেফাজত নেতাকর্মীদের নামে।এতো জুলুমের পরও হেফাজতে ইসলাম অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে।সরকার প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হেফাজতে ইসলামের সরলতাকে দূর্বলতা মনে করলে এর চরম মাশুল দিতে হবে।হেফাজতে ইসলাম দেশে শান্তি শৃঙ্খলা চায়।তবে জুলুমবাজদের জুলুমে পিঠ দেয়ালে ঠেকে গেলে দেশবাসীকে সাথে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।" 

হুশিয়ারি উচ্চারণ করে হেফাজত আমির বাবুনগরী বলেন,"আমাদের নিকট খবর এসেছে, গভীর রাতে বাড়িতে বাড়িতে গিয়ে হেফাজত নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে।হেফাজতে ইসলাম দেশে নৈরাজ্য ও সন্ত্রাস চায় না।হেফাজত ইসলাম শান্তি চায়।হেফাজতে ইসলাম একটি সুশৃঙ্খল ও শান্তিপ্রিয় সংগঠন।তবে নেতাকর্মীদের উপর এভাবে জুলুম চলতে থাকলে আমরা নিশ্চুপ ঘরে বসে থাকবো না।দেশবাসীকে সাথে নিয়ে শান্তিপূর্ণ দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ