শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

অপপ্রচারের প্রতিবাদে নবাবগঞ্জে আ’লীগ নেতার সংবাদ সম্মেলন

 অপপ্রচারে প্রতিবাদে নবাবগঞ্জে আ’লীগ নেতার সংবাদ সম্মেলন


ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদ্য সাবেক সাধারন সম্পাদক মো. জালাল উদ্দিনের বিরুদ্ধে, গণমাধ্যমসহ ফেইসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১ টা ৩০ মিনিটে নবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে, আওয়ামীলীগ নেতা মো. জালাল উদ্দিন বলেন, ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে আওয়ামীলীগের রাজনীতিতে প্রবেশ করেন। দোহার নবাবগঞ্জ কলেজ ছাত্রলীগ ও নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন। তিনি বলেন “কথিত পরিবহন ব্যবসায়ী নারগীস মল্লিক ” আমার রাজনৈতীক সুনামকে নষ্ট করার লক্ষ্যে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বি.আর.টিসির সরকারি পরিবহন যাতে এই অঞ্চলের মানুষকে সেবা দিতে না পারে সেই জন্য, নারগীস মল্লিক আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করছে ও আমাকে হাইব্রিড আওয়ামীলীগ বলে আমার সুনাম নষ্ট করার পায়তারা করছে। তার এই হীনমনা কর্মকান্ড থেকে বিরত থাকার আহবানসহ মিথ্যা প্রচারের প্রতিবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী আমিনুর রহমান রশিদ, ঢাকা জেলা তাঁতীলীগ সাধারন সম্পাদক মুশফিকুর রহমান পলাশ, জালাল উদ্দিন রুমিসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সাংবাদিক গণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ