শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

আবারও সাংবাদিক হত্যার চেষ্টা!



মঞ্জুর মোর্শেদ : দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকা স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন রিয়াজ হোসেন, বাড়ি নারায়নগঞ্জের রূপগঞ্জে। গত সোমবার (২১শে জুন) রাত সোয়া ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার খাঁপাড়া এলাকার নিজ বাড়ির সামনেই ঘটে এ হামলার ঘটনা।

"সাংবাদিক রিয়াজের ওপর এই হামলার নেপথ্য কারন কি? প্রশাসন কি পারবেন ঐ হত্যাচেষ্টাকারীদের খুঁজে বের করতে? আমরা বিচারের অপেক্ষায় রইলাম...।" জনমনে এমন‌ই ক্ষোভের আগুন জ্বলছে।

জানাগেছে, হত্যাচেষ্টাকারী সশস্ত্র সন্ত্রাসীরা রিয়াজ হোসেনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং সবশেষে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর মৃত নিশ্চিত করে ফেলে যায় কিন্তু মহান রাব্বুল আলামিন তাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। রিয়াজ এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে এবং রিয়াজের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি নারায়নগঞ্জের কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সাংবাদিক রিয়াজের হত্যাচেষ্টার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায় দেশবাসী, সাংবাদিক সমাজ ও তার পরিবারের সদস্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ