এবিষয়ে সামাজিক ক্লাবগুলোর কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়েছে মে তারা পরীমণিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতেই অতি আগ্ৰহী।
শুধু তাই নয়, তারা এমনও সিদ্ধান্ত নিয়েছেন যে পরীমণি কিংবা তার মত কাউকে যদি ক্লাবের কোনো সদস্যও নিয়ে যায় তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এবং কোন অনাকাংঙ্খিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সদস্যের সদস্যপদ বাতিল করা হবে।
এদিকে ক্লাব ও বারগুলোর এই সিদ্ধান্তকে দেশের চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী ও প্রদর্শকরা আন্তরিক ভাবে সমর্থন জানিয়েছেন এবং ব্যক্তি বিশেষের দায়ভার কোনোভাবেই পুরো চলচ্চিত্র জগত নিতে পারে না বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন।
পরীমণি বাংলাদেশের সিনেমার বড় ধরণের ক্ষতি সাধন করেছেন। নেতিবাচক ধারণা তৈরি করেছেন চলচ্চিত্র জগত সম্পর্কে। পরির কারণে ক্ষতির শিকার হয়েছেন এদেশের অন্য অভিনেত্রীদের মানসন্মানও, এমনই দুঃখ ও ক্ষোভে ভরা মনোভাবের প্রকাশ করেছেন সবাই।
এদিকে, গুলশান অল কমিউনিটি ক্লাবে ভাঙচুর ও মাতলামির সকল সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে পরিমনির অপরাধের সত্যতা পেয়েছে ও এখন বোট ক্লাব থেকে পাওয়া ফুটেজগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এমনকি তদন্তের প্রয়োজনে পুলিশ পরীমণি ও তার সঙ্গীদেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারে।

0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা