আয়শা জান্নাত : নারায়ণগঞ্জের সিদ্ধরগঞ্জ এলাকায় লকডাউনের বিদ্যুতের আলো-আঁধারের খেলায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রতিদিন কমপক্ষে ৬-৯ বার লোডশেডিং হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মানুষ গরমের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে।
সিদ্ধিরগঞ্জে কোন কারন ছাড়াই ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এতে করে সাধারণ মানুষের বাসার টিভি, ফ্রিজসহ ইলেকট্রনিক্স জিনিসপত্র নষ্ট হচ্ছে।সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহতসহ রাতে গরমে মানুষ ঘুমাতে পারে না।
ভূতুড়ে বিদ্যুৎ বিল, পিলার স্থাপনে অতিরিক্ত টাকা আদায়, নতুন সংযোগে স্থানীয় দালালদের অবৈধ ঘুষ বাণিজ্য, মিটার পেতে গুনতে হচ্ছে দ্বিগুণ টাকা, অসহনীয় লোড শেডিংসহ নানা অনিময় দুর্নীতির আখড়া এখন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ।
সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দদা হাবিব বলেন, প্রতিদিন বিদ্যুৎ না থাকা নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে।মধ্য রাতেও বিদ্যুত বন্ধ করে রাখে।ছাদে গিয়ে বসে থাকি মশার কামরে। কি করবো আমরা ?
সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দদা হাসিনা বলেন, আমার বাবুর বয়স মাত্র ৯মাস গরমে ঘুমাতে পারে না বার বার বিদ্যুৎ আসা-যাওয়া করছে । বার বার বিদ্যুৎ আসা-যাওয়ার কারনে আমার বাসার ফ্যান ও ২টা লাইট নষ্ট হয়ে গেছে ।
চা দোকানের কামাল বলেন, আমরা শুনেছি যখন ব্যাটারি চালিত রিকশা চার্জ দেয় তখন বিদ্যুতের লোকেরা কারেন্ট বন্ধ রাখে।তাহলে কেন মধ্য রাতে কারেন্ট যাবে ? অনেক সময় ফোন রিসিভ করে না অফিস কর্তৃপক্ষ।তাদের কাজ শেষ হলে তারা কারেন্ট দেয় ।
কাজের অযুহাত দেখিয়ে নিয়ম করেই প্রতিদিন ৪-৫ বার সকাল, বিকেল,সন্ধ্যা কিংবা রাত যখন ইচ্ছে তখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ সেবা প্রদানের জন্য অভিযোগ নম্বরে ফোন করা হলে সুপার ভাইজার উজ্জ্বল হোসেন বলেন, আপনাদের অভিযোগের কারনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয় ।
সারাদিনই কি অভিযোগ করা হয় বিদ্যুৎ বন্ধ রাখার জন্য এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগ করলে আমরা কি করবো ?
সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান লোডশেডিংয়ের অভিযোগটি প্রত্যাখান করে তিনি বলেন, কোথাও কোন সমস্যা দেখা দিলে সেটা সামাধানের জন্য কিছু সময় সে এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে। তবে সমস্যা সামাধানের সঙ্গে সঙ্গে সেখানে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।
এখন ট্রান্সফরমার বিকল হয়ে গেছে ৫-৭ মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে আসবে।সারাদিন ট্রান্সফরমার বিকল ছিলো কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না না সারা দিনই বিদ্যুৎ ছিলো আজ ।

0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা