দোহারে ৭ ডাকাত আটক ++++++++++++++++++ দোহার থেকে নাছির উদ্দিন পল্লব : ঢাকার দোহারে পদ্মানদীতে অভিযান চালিয়ে ৭ ডাকাত আটক করেছে কুতুব পুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। ২১ জুন সকাল ১০ টার দিকে স্থানীয়দের সহায়তায় উপজেলার চরপুরুলিয়া পদ্মানদী থেকে ডাকাতদের আটক করা হয়। এসময় ডাকাতদের কাছ থেকে একটি পিস্তল ও দেশীয় বিভিন্ন রকমের অস্ত্র ঊদ্ধার করা হয়।আটককৃত ঢাকাতরা দোহারের মুকসুদপুর হাসির মোড় এলাকার ছামসু সেখের ছেলে হৃদয় (১৯), দুবলি গ্রামের শুক্কুর মুল্লার ছেলে কায়ছার মুল্লাহ(২২), ধিতপুর গ্রামের মৃত মোছলেম সেখের ছেলে জাকির হুসেন মনির (২৬), একই গ্রামের নুর ইসলাম এর ছেলে সেলিম (৩০) ফেরারী আসামি, কেরানীগঞ্জ এর কলাতিয়ার ছামছুল হকের ছেলে লিমন হক (২৫)(একাধিক ডাকাতি মামলার আসামি) , একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মানিক হোসেন এমদাদ( ডাকাত সর্দার ), নবাবগঞ্জ উপজেলার বারুয়া খালি ইউনিয়নের রতনপুর গ্রামের কলিম উদ্দিন এর ছেলে এবায়দুল (৩০) ধর্ষণ মামলা সহ একাধিক মামলার আসামী । এরা আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের নামে দোহার -নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সোমবার সকালে পদ্মানদীর দোহারে চরপুরুলিয়া এলাকায় ডাকাতির সময় স্থানীয়দের সহায়তায় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলার, পিস্তল ও দেশীয় অস্ত্র সহ সাত ডাকাত কে আটক করে নৌ- পুলিশ। দোহার কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ শামছুল আলমের নেতৃত্বে এ অভিজান চালানো হয়েছিল বলে জানা গেছে।
0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা