শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

দেশের ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে নতুন আইন করা হচ্ছে,



মন্জুর মোর্শেদ : ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করতে সরকার নতুন একটি আইন করতে যাচ্ছে বলে জানা গেছে৷ এই আইনের মাধ্যমে ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য সামাজিক মাধ্যমের জন্য বাংলাদেশে অফিস খোলা বাধ্যতামূলক করা হতে পারে৷

ডিজিটাল নিরাপত্তা আইনের পাশাপাশি এটা হবে নতুন একটি আইনের সংযোজন৷

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে বলেন যে আইনটি পাস হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে৷ অনলাইন প্ল্যাটফর্মগুলো যাতে বাংলাদেশে অফিস স্থাপনে বাধ্য হয় সেই বিধান রাখা হচ্ছে এই আইনে৷ এনিয়ে কথা বলার জন্য আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি৷ তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আইনটি প্রক্রিয়াধীন আছে বলে নিশ্চিত করেছেন৷ তিনি বলেন, "বিষয়টি আইসিটি বিভাগ দেখছে৷ তারাই আইনের খসড়া করছে৷"

গত বছর সেপ্টেম্বরে এই মন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন বিষয় ছড়ানো হয়৷ পাশাপাশি নানা ধরনের গুজব প্রচার করা হয় অনেক সময়৷ এসব অপরাধ ঠেকাতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার৷ প্রস্তাবিত আইনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নিয়ন্ত্রণে রেখে দেশে সেগুলোর অফিস স্থাপনেরও বিধান রাখা হবে৷ ইতোমধ্যে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্স, তুরস্ক এ ধরনের আইন করেছে৷ আমাদের এখানে উন্নত বিশ্বের অন্যান্য রাষ্ট্রের বিষয়গুলো পর্যালোচনা করে এই আইনের খসড়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ