শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

জীবন দিতে গিয়ে জীবন নিবেন না প্লিজ!




এফবি ষ্টাফরিপোর্ট : একটা প্রাইভেট হাসপাতাল হবে রেলের বা জনগণের ভূমিতে। আগেও হয়েছিল।

১ টাকা দিয়ে যাত্রা শুরু হয়েছিল ইউএসটিসির। সেই থেকে শুরু। এর পর একে একে রেল চক্ষু হাসপাতাল, বিটিভি,ডায়াবেটিস হাসপাতাল , উম্মুক্ত বিশ্ববিদ্যালয়, ফয়েজলেক,চিড়িয়াখানা এবং প্রভাবশালীদের জন্য শুধু দিয়েই গেল জনগণের সম্পত্তি। লাভ হলো কিছুলোকের।

এখন সিআরবিতে হাসপাতাল হবে। খুবই ভালো উদ্যোগ। কিন্তু সেখানে জমির গুরুত্ব এবং দামের স্বল্পতাকেই দেখা হয়েছে। সুদূরপ্রসারি পরিকল্পনা নেয়া হয়েছে বলে মনে হয়নি।

পাকিস্তান আমলে কুমিরার মত নিরিবিলি পাহাড়ি এলাকায় হাসপাতাল করেছে রেলওয়ে। সিআরবিতে করেছে। কারণ স্বাস্থ্য সম্মত নিরিবিলি পরিবেশ।

প্রস্তাবিত ইউনাইটেড হাসপাতালের দক্ষিণে কদমতলী, পশ্চিমে টাইগারপাস,লালখান বাজার, পূর্বে আসকারদিঘি,জামালখান, এনায়েত বাজার, রিয়াজুদ্দিন বাজার নিউমার্কেট, মুরাদপুর, চাক্তাই সবদিকে তীব্র যানজট।

এমন একটা এলাকায় এই হাসপাতালে আসা-যাওয়ার পথেই রোগির মৃত্যু ঘটতে পারে।

বর্তমান উত্তরে-দক্ষিনে শহর দ্রুত সম্প্রসারিত হচ্ছে। টানেলের কারণে দক্ষিণের সম্ভাবনার দুয়ার খুলে গেছে। মিরশ্বরাই এলাকায় বঙ্গবন্ধু শিল্পপার্ক হচ্ছে।

হাটহাজারী, কর্ণফুলী, আনোয়ারার দেয়াং পাহাড়, পটিয়া, ফৌজদারহাট, কুমিরায় প্রচুর সরকারি জমি রয়েছে।

এসব বিষয় ভেবে দেখার জন্য উদ্যোক্তাদের বিনীত অনুরোধ করছি।

৫/১০ বছরের পরিকল্পনা নয়, অন্তত ৫০-১০০ বছরের পরিকল্পনায় হাসপাতাল করুন।

হাসপাতালের আশপাশে আরো অনেক স্থাপনা গড়ে উঠে। যেমন আবাসিক হোটেল, রেস্তোরাঁ। এসব এখানে নির্মাণ করতে গেলে জণগণের লাভের চেয়ে ভোগান্তিই বাড়বে।

১ টাকার প্রতীকী মূল্যের জমির চেয়ে মানুষের জীবনের মূল্য আরো বেশি।

জীবন দিতে গিয়ে জীবন নিবেন না প্লিজ।
দেশ বাঁচান, পরিবেশ বাঁচান।

পাদটীকা: কুইনাইন জ্বর সারাবে বটে কিন্তু কুইনাইন সারাবে কে?

হাসপাতালটি অসুস্থ রোগিদের চিকিৎসা করবে বটে কিন্তু হাজার হাজার লোক এই হাসপাতালের কারণে অসুস্থ এবং ক্ষতিগ্রস্ত থেকে কে রক্ষা করবে?

কৈফিয়ত : অসুস্থ সত্বেও বিবেকের তাড়নায় কথাগুলো বলতে বাধ্য হলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ