![]() |
| (ছবি: পোস্ট থেকে সংগৃহীত) |
ফেইসবুক ভয়েজ : অদ্ভুত আত্মগোপন ক্ষমতার জন্য বার বার ব্রিটিশ প্রশাসনকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিলেন রাসবিহারী বসু। যার ফলে ব্রিটিশ পুলিশ শত চেষ্টা করেও কোনদিন তাঁকে গ্ৰেফতার করতে পারেনি। তবে শুধু ব্রিটিশ গোয়েন্দাদেরই নয়, তাঁর পিতা বিনোদবিহারী বসুকেও একবার তিনি একইভাবে বিভ্রান্ত করেছিলেন। ঘটনার সময় রাসবিহারী বসু কসৌলিতে পাস্তুর ইনস্টিটিউটে কাজ করতেন।
সেবার বিনোদবিহারী কলকাতা থেকে সিমলায় ফিরছিলেন। পথে কালকা-সিমলা রেলের এক স্টেশন থেকে এক পাঞ্জাবি যুবক ট্রেনে উঠে ঠিক তাঁর সিটের সম্মুখে বসলেন। বিনোদবিহারী যুবককে একবার দেখে আবার অন্যত্র মনোনিবেশ করলেন। এর কিছুক্ষণ পর যুবকের দিকে তাকাতেই বিনোদবিহারী দেখলেন যুবকটি তাঁর দিকে তাকিয়ে হাসছে। তখন বিনোদবিহারী প্রশ্ন করলেন - "মহাশয় কি আমায় চেনেন?"
যুবকটি তখন তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন - "বাবা! তুমি আমায় চিনতে পারলে না? আমি কিন্তু তোমায় দূর থেকে দেখেই চিনেছিলাম।"
ভারতের স্বাধীনতা সংগ্ৰামের রাজপুত্র যখন তাঁর আত্মগোপন ক্ষমতার মাধ্যমে নিজের পিতাকেই বিভ্রান্ত করতে পারেন তখন ব্রিটিশ প্রশাসনকে বারবার বিভ্রান্ত করা অদ্ভুত কোন বিষয় কি ?
(তথ্যসুত্র : কর্মবীর রাসবিহারী - বিজনবিহারী বসু )(কাজল মুখার্জী)
রাসবিহারী বসু সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন রাসবিহারী বসুর জীবনকথা ও রচনাসংগ্রহ । এই বইতে পাবেন রাসবিহারী বসুর নিজের লেখা বিভিন্ন রচনা।
আমাজন লিংক : https://amzn.to/3MK7VQg
আইপিএস সুপ্রতিম সরকার বাংলার বিপ্লবীদের নিয়ে এই তথ্যসমৃদ্ধ সিরিজটি লিখেছেন কলকাতা পুলিশের সংগ্রহশালায় মজুত নথি থেকে, যত্নবান গবেষণা করে।কাহিনীগুলি থেকে বোঝা যায়, ভারতবাসী যাতে নিজেদের ভাগ্যনিয়ন্তা হতে পারে তার জন্য কী অপরিসীম ত্যাগস্বীকার করেছিলেন তরুণ বিপ্লবীরা।
আমাদের মনে হয়েছিল, এই মহাপ্রাণ বিপ্লবীদের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানানোর একটি উপায় হল বর্তমান প্রজন্মের কাছে তাঁদের ত্যাগের কাহিনী পৌঁছে দেওয়া।
পড়তেই হবে আইপিএস সুপ্রতিম সরকার মহাশয়ের "স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার" । এই বই সংগ্রহে রাখার মত বই ।
আমাজন লিংক : https://amzn.to/3oRIbsm

0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা