![]() |
| (ছবি: পোস্ট থেকে সংগৃহীত( |
ফেইসবুক ভয়েজ: মদীনাহ'তে সৌদি বাদশা (হুকুমা) সিনেমা হল খুলেছে এর দলকম খবর প্রচার করলে অনেকেই তা ভালোভাবে নেয় না। অর্থাৎ এই খবরটাকে নেগেটভিলি প্রচার করাকে তারা ভালোভাবে নেয় না। তাদের দাবি হল সিনেমা হল খুললেই বা কি সমস্যা! তারা ভাল সিনেমা দেখাবে। ইরানি সিনেমা দেখাবে। বা ভালো ডকুমেন্টারি দেখাবে।
আমরা সবকিছুতেই সৌদি বাদশাহ-র ভুল ধরি। ইসলাম তো একেবারে আধুনিকতাকে না করে নাই। জায়েজের মধ্যে যা সম্ভব তাও আমরা বাদ দিয়ে কঠোরতা গ্রহণ করছি। ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই দলের মতানুসারে সৌদি বাদশ যা করবে তারই ব্যাপারে একটা ভালো ধারণা রাখতে হবে। যদি যুক্তির সাপেক্ষে ধরেও নিই যে সৌদি সিনেমা হল আর বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স এক না , ধরে নিলাম শুধু। অর্থাৎ এখানে ভাল সিনেমা দেখানো হবে। যদিও ভালো সিনেমা বলতে কোন সিনেমা নাই (জানি, এই দল এই কথাটা নিয়েও তর্ক শুরু করবে)। তাই ধরে নিলাম ভাল সিনেমা বলতেও কিছু একটা আছে। কিন্ত সরি টু সে,
মদিনাতে সম্প্রতি যে সিনেমা হল উদ্ভোধন করা হয়েছে যার নাম Empire Cinemas. আর সিনেমা হলটি খোলা হয়েছে আল রশিদ মলে। সে সিনেমা হলে এই সপ্তাহের শো যে ছয়টি মুভি দিয়ে শুরু হয়েছে তার তিনটিই R18 রেটেড। অর্থাৎ সেক্সুয়াল এবং ভায়োলেন্স সিন থাকার জন্য এটা আঠারো বছরের নিচে কোন ব্যক্তির জন্য দেখা উপযুক্ত নয়। এখন এরপক্ষেও কি আপনাদের সাফাই গাইতে হবে। আর কত দিন এই সৌদি বাদশাহর পক্ষে সাফাই গাবেন।
- সোয়াবুল্লাহ হক

0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা