শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

বাংলাদেশের অংশ করার, প্রস্তাব রাখাইন স্টেট'কে



সম্প্রতি মিয়ানমারের রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব উঠেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। চলতি মাসের ১৩ জুন দেশটির পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়ার জন্য বাজেট বিষয়ক শুনানিতে এ প্রস্তাব উঠে। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের এশিয়া প্রশান্ত-মহাসাগরীয় উপকমিটির চেয়ারম্যান ব্রাড শেরম্যান বিষয়টি বিবেচনার জন্য পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানান।

সুদানের উদাহরণ টেনে ব্রাড শেরম্যান বলেন, সুদান থেকে দক্ষিণ সুদানকে আলাদা করতে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছিলো। তবে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের কেনো পদক্ষেপ নেয়া হবে না।
তিনি বলেন, মিয়ানমারে একটি গণহত্যা সংগঠিত হয়েছে। মিয়ানমার যদি রোহিঙ্গাদের দায়িত্ব নিতে না পারে তবে যে দেশে এখন তারা রয়েছেন সে দেশের সাথেই তাদের যুক্ত করা যৌক্তিক (তারমানে বাংলাদেশের সাথে রাখাইনকে যুক্ত করা।)।
তবে তার এ বক্তব্য নিয়ে ট্রাম্প প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. রাখাইনকে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য আমেরিকান পার্লামেন্ট প্রস্তাব দিয়েছে। আর আমাদের পার্লামেন্ট এখনও ভাবছে কি করা যায়।

    উত্তরমুছুন

Do good not be good.
- সাফকথা