সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে ফেরার সময় জমজমের পানি নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানে ওঠা যাবে না। ভারতীয় এই বিমান প্রতিষ্ঠানটি জমজমের পানি বহনে জারি করেছে সাময়িক নিষেধাজ্ঞা।




এদিকে এয়ার ইন্ডিয়ার এমন পদক্ষেপে ভারতের কেরালা এবং হায়দরাবাদের হজযাত্রীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমেও এ নিয়ে তীব্র সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। জমজমের পানি মুসলমানদের কাছে পবিত্র একটি পানি। যারা সৌদিতে হজের উদ্দেশে যান তাদের বেশিরভাগই দেশে ফিরে আসার সময় সঙ্গে করে জমজমের পানি নিয়ে আসেন। জমজমের পানি বহনে এমন নিষেধাজ্ঞা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে।







তিনি জানিয়েছেন, এ ধরনের বোয়িং বিমানের ধারণ ক্ষমতা কম। এক্ষেত্রে দুটি বিকল্প ব্যবস্থা রয়েছে। একটি হচ্ছে কম হজযাত্রী বহন করা বা বিমানের ভেতরে জিনিসপত্র কম বহন করা। এ কারণেই ক্যানে করে জমজমের পানি বিমানের মধ্যে বহনে সাময়িক নিষেধাজ্ঞা আনা হয়েছে।
তবে ফ্লাইট এআই৯৬৬- জেদ্দা, হায়দরাবাদ, মুম্বাই ও এআই৯৬৪- জেদ্দা থেকে কোচিন রুটে চলাচলকারী হজযাত্রীদের ক্ষেত্রেই মূলত এই নির্দেশনা কার্যকর হচ্ছে।

0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা