শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

বগুড়ায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে জখম


বগুড়ার গাবতলীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মেয়ের বাবা ও আওয়ামীলীগ নেতা ফুল মিয়া (৫২) কে ধারালো অস্ত্রে কুপিয়ে জখম করেছে তরিকুল ইসলাম তরি (২৩) নামের ছাত্রলীগের এক বখাটে ও তার বাহিনী। পাশে জখম ফুল মিয়া ও সর্বডানে হামলাকারী তরি’র ফাইল ছবি।
বগুড়ার গাবতলীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মেয়ের বাবাকে জখম করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার জামির বারিয়া বাজারে। এ ঘটনায় থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। 

জানা গেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের খুপি দক্ষিণপাড়া গ্রামের মৃত ছানা মিয়ার ছেলে তরিকুল ইসলাম তরি সোনারায় ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক ফুল মিয়ার মেয়ে সাথী আকতার (১৭) কে প্রেমের প্রস্তাব দেয়। পরে উত্ত্যক্ত করা হতো। বিষয়টি সাথী তার বাবা-মা’কে জানায়। সাথীর বাবা তখন ঘটনাটি তরিকুল ইসলাম তরি’র অভিভাবকদেরকে জানায়। এতে তরি ক্ষিপ্ত হয়ে উঠে। গত ২ রা আগষ্ট সন্ধ্যা সোয়া ৬টায় ফুল মিয়া সোনারায় ইউনিয়নের জামিরবাড়িয়া হাটে বাজার করতে গেলে আগে থেকে ওঁত পেতে থাকা তরি ও তার সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা এ সময় রামদা, চাইনিজ কুড়াল, চাকু, খুর ও রড দিয়ে ফুল মিয়ার শরীরের মাথা, পেট ও বাম হাতের ডাবনায় হত্যার উদ্যেশ্যে কোপ দেয়। এতে রক্তাক্ত জখম হলে স্থারীয়রা গুরুতর আহত অবস্থায় ফুল মিয়াকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করিয়ে দেয়।

এ ঘটনায় আহত ফুল মিয়ার ছেলে আমির হোসেন বাদী হয়ে ঘটনার রাতেই ৪ জনের নাম উল্লেখ করে এবং ৭/৮জনকে অজ্ঞাত বলে মডেল থানায় একটি মামলা দায়ের করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ