জাকারীয়া খালিদ:বিশ্বে করোনা ভাইরাসের কার্যকরী কোন ভ্যাকসিন যদি আবিষ্কার হয় তাহলে সেটার প্রথম ক্রেতা হবে কাতার। কাতারের সুপ্রিম কমিটি ফর ক্রাইসিস মেনেজমেন্টের মুখপাত্র লুলওয়াহ আল খাতির এ কথা জানান।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বেশ অনেকগুলি ভ্যাকসিন ইতিমধ্যে পরিক্ষামূলক ভাবে তৈরি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনটাই সফল ভাবে কার্যকর প্রমানীত হয়নি।
যদি কোন ভ্যাকসিন সফল ভাবে কার্যকর প্রমানীত হয় তাহলে কাতার তার দেশের নাগরীকদের জন্য যত মূল্যই হোক সেটা কিনে নিয়ে আসবে। তিনি উদাহারণ হিসেবে বলেন, কাতারে Muscular Dystrophy’র চিকিৎসার জন্য একটা ঔষধ ব্যাবহার করা হয় যেটার এক ডোজের বাজার মূল্য ২ মিলিয়ন ডলার, কিন্তু কাতারে সেটা বিনামূল্যে দেয়া হয়।
তাই কাতারের বসবাসরত নাগরীকদের আতঙ্কিত না হয়ে সরকারের উপর আস্থা রেখে জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা অনুযায়ী বসবাস করার জন্য অনুরোধ করা হয়।

0 মন্তব্যসমূহ
Do good not be good.
- সাফকথা