শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

কিছুতেই থামছেনা তক্ষক পাচারের ঘটনা!

 

অরণ্যনির্ভর পাহাড়ি জেলা রাঙামাটিতে সক্রিয় রয়েছে তক্ষক পাচারকারিরা। প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকায় তক্ষক পাচারকারিরা ঘুরে বেড়িয়ে স্থানীয়দের কোটি টাকার স্বপ্ন দেখায়। বলা হয়, একটি তক্ষকের মূল্য কোটি টাকা। লাখ লাখ টাকায় এটি হাতবদল হয়। অনেক সময় না খেয়ে তক্ষকটি মারা যায়। নিঃস্ব হয়েছে অনেক তক্ষকসন্ধানী। কিছু লোক প্রচার করছে, তক্ষক দিয়ে এইডস, ক্যান্সার ও ডায়াবেটিসের ওষুধ তৈরি হয়। তবে খোঁজ নিয়ে জানা গেছে, চীনে কিছু ওষুধ তৈরিতে তক্ষক ব্যবহার করা হয়। ফলে আন্তর্জাতিক বাজারে তক্ষকের কিছুটা দাম ও চাহিদা আছে। তবে যতটা প্রচার করা হয়, ততটা নয়।

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকার বনাঞ্চল থেকে বেশি পরিমানে ধরা হচ্ছে তথাকথিত কোটি টাকা দামের তক্ষক। এসব পাচারকারিদের বিরুদ্ধে সমন্বিতভাবে যৌথবাহিনী কতৃক ব্যবস্থা নেওয়ার পরেও এখনো পর্যন্ত বন্ধ হচ্ছে না তক্ষক পাচার। অবৈধ শিকারী ও পাচারকারী চক্রের করাল থাবায় পার্বত্যাঞ্চল থেকে বিলুপ্ত হতে চলেছে পরিবেশ রক্ষাকারী তক্ষক বা টুট-ট্যাং জাতীয় প্রাণীগুলো। পাচারকারী চক্রের প্রলোভনে পড়ে স্থানীয় একটি চক্র অবাধে শিকার করেই চলেছে পাহাড়ের বিভিন্ন প্রজাতির দূর্লভ প্রাণী। বনবিভাগ নামের একটি প্রতিষ্ঠান থাকলেও এই প্রতিষ্ঠানটির মাধ্যমে কালেভদ্রেও বন্যপ্রাণী পাচারকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়না। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন ভাবে ছদ্মবেশধারী পাচারকারিরা পার্বত্য চট্টগ্রাম থেকে পাচার করে নিয়ে যাচ্ছে বিলুপ্তপ্রায় তক্ষকের মতো প্রাণীগুলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ