শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

মুন্সীগঞ্জে সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণ, আটক ১জন



মুন্সীগঞ্জে ৭২ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ধর্ষক আটক।

এশার নামাজের অজু করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ৭২ বছরের বৃদ্ধা। ঘটনার দু’দিন পর শনিবার থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত ধর্ষক কাদের শেখকে রাত সাড়ে ৮টায় আটক করেছে। তারপর ১০ ডিম এবং ১০০ টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেয়ারও চেষ্টা করে কাদের শেখ।

সদর থানার ওসি মো. আনিছুর রহমান জানান, ভুক্তভোগী বৃদ্ধা বুধবার রাতে এশার নামাজ পড়ার জন্য অজু করতে ঘর থেকে বের হন। এ সময় এলাকার ‘চিহ্নিত মাদকসেবী’ কাদের তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে বৃদ্ধার ছেলেদের হত্যার হুমকি দিয়ে একই রাতে আবারও অভিযুক্ত কাদের ১০টি ডিম ও ১০০ টাকার বিনিময়ে বৃদ্ধাকে ঘটনা ধামাচাপা দিতে বলে। শনিবার সকালে বৃদ্ধার শারীরিক অবস্থা খারাপ হলে মুন্সীগঞ্জ পৌরসভায় কর্মরত তার নিকট আত্মীয়কে বিষয়টি জানানো হয়। পরে বিষয়টি পৌর মেয়রকে জানালে মেয়র পাশে থাকার আশ্বাস দিয়ে আইনগত পদক্ষেপ নিতে পরামর্শ দেন। বিকাল সাড়ে ৩টায় ধর্ষণের ঘটনায় সদর থানায় ওই বৃদ্ধা অভিযোগ করেন।

এদিকে ওই বৃদ্ধা থানায় অভিযোগ দায়ের ও চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হওয়ার পরও অভিযুক্ত কাদের তার পথরোধ করে ও হুমকি দেয়। পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। অভিযুক্ত কাদের শেখ একই এলাকার মৃত আমির শেখের ছেলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ