শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের ভিডিও প্রকাশ হবার একদিন মেতে না'যেতেই আজ আরেক বিধবাকে গণধর্ষণ!

নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে মারধরের ঘটনার ভিডিও প্রকাশের একদিন পার না হতেই এবার লক্ষ্মীপুরের রামগতিতে ঘরে ঢুকে এক বিধবা নারীকে দণব্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে বাড়ির পেছনে পেলে যাওয়ার অভিযোগ উঠেছে।

পূর্ব বিরোধের জেরে স্থানীয় জামাল হোসেনসহ ৫ জন মিলে ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ওই বিধবা নারী।

এ ঘটনায় সোমবার দুপুরে ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে রামগতি থানায় ধর্ষক জামাল হোসেনকে প্রধান করে ৫ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এ মামলায় বিকেলে জামাল ও সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে রবিবার গভীর রাতে রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের কলাকোপা এলাকায় ধর্ষণের শিকার হন ওই বিধবা নারী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, চরপোড়াগাছা ইউনিয়নের কলাকোপা এলাকায় নিজ ঘরে একাই থাকেন বিধবা নারী। রাত ১ টার দিকে ঘরে ঢুকে জামাল উদ্দিনসহ ৫ জন ওই বিধবা নারীকে ধর্ষণ করে। পরে হাত-পা, মুখ ও চোখ বেঁধে বাড়ির পেছনে পেলে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত বাঁধে অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে ভর্তি করেন।

রামগতির থানার অফিসার ইনচার্জ মো. সোলেমান জানান, বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ভিকটিম নিজেই থানায় ৫ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ