শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

থানার দালাল শের আলী'র জ্বালায় অতিষ্ঠ দোহার থানাবাসী


আওয়ামী তকমা লাগিয়ে ঢাকা দোহারের নটাখোলার বাসিন্দা শের আলী মাদবর যা না তাই করে বেড়াচ্ছে। শের আলী মূলত দোহার থানার ওসি সাহেবের প্রধান সোর্স ও এলাকার প্রধান মাদকব্যবসায়ী। দোহার থানায় চলছে অবাধে ইয়াবা, যা চাহিবা মাত্র মিলে। ধ্বংস হয়ে যাচ্ছে যুবসমাজ। আর এই ইয়াবার গডফাদার শের আলী দিয়ে থাকে ইয়াবার চালান এবং তার কাছ থেকে ইয়াবা না নিয়ে কেউ যদি এই ব্যবসা করে তবে তাকেই সে হয়রানি করে। এমনকি শক্রতা নিভাতে এবং অবৈধ টাকার লোভে যাকে তাকে যখন তখন নিজেই রিকভারি দিয়ে এরেষ্ট করিয়ে থাকে এই শের আলী। কক্সবাজারের আলোচিত ওসি প্রদীপের মতো সেও রিকভারি দিয়ে এরেষ্ট করানোর পর ছেড়ে দেওয়া নিয়ে ৫০ হাজার থেকে শুরু করে ৩লক্ষ টাকা দরে ধান্দা করে থাকে। আর এই টাকা সে ভাগেযোগে খায় ওসিকে নিয়ে। শের আলী'র ভয়ে আজকাল দোহার যুবসমাজ রাতে ঘরে ঘুমাতে পারেনা ভয়ে। কারণ কখন শের আলী পুলিশ বাহিনী ও নিজ পকেটেই ইয়াবা নিয়ে এসে তা রিকভারি দেখিয়ে এরেষ্ট করে এবং অতঃপর তার পরিবারের কাছ থেকে টাকা দাবি করে যা নাদিলে নিশ্চিত জেল।


আঙ্গুল ফুলে কলা গাছ এই শের আলী এখন কোটি কোটি টাকার মালিক। কিছুদিন আগেও সে ভাত পেতো না ভালো করে ,-এমনি জানায় উক্ত এলাকাবাসী। কতো লোক তাদের ঘরবাড়ি বিক্রি করে পথে বসেছে এই শের আলী'র তারনায় তার ইঢয়ত্তা নেই বলে এলাকাবাসী জানান।


এই শের আলী ওসিকে নিয়ে শুরু ইয়াবা ব্যবসাই যে করে তা না। এলাকার জমির দালালী, দখল বানিজ্য, হুমকি ধামকি এই সবকাজেই সে এলাকার শিরমনি।


এলাকাবাসী এই শের আলী'র তান্ডব থেকে পরিত্রাণ চায়। তারা আকুল কষ্টে আবেদন করে যে উর্ধস্তরের কর্তৃপক্ষ যেনো অচিরেই শের আলী'র বিষয়ে তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এবং একাকার নিরীহ মানুষের জীবন যাপনে স্বাভাবিক গতি ফিরিয়ে আনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ