শেষ খবর

6/recent/ticker-posts

Header Ads Widge

Responsive Advertisement

লকডাউনের প্রথম দিনেই মৃত্যুর নতুন রেকর্ড


সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৯৮৭ জনে। এর আগে গত মঙ্গলবার (১৩ এপ্রিল) দেশে একদিনে ৮৩ জনের মৃত্যু হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ১৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ১৭০ জনে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯৯৫টি নমুনা সংগ্রহ ও ২৪ হাজার ৮২৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০.৮৯%। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩.৮০%।

অন্যদিকে, একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ৩৩৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা পাঁচ লাখ ৯১ হাজার ২৯৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪.৯%।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ